নির্বাচনে মুখে ধাক্কা কংগ্রেসে! দল ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি
নির্বাচনের মুখে হরিয়ানা কংগ্রেসে ধাক্কা। এদিন দল ছাড়ার কথা জানিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি অশোক তানোয়ার। গতমাসে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছিল।
নির্বাচনের মুখে হরিয়ানা কংগ্রেসে ধাক্কা। এদিন দল ছাড়ার কথা জানিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি অশোক তানোয়ার। গতমাসে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছিল।

After long deliberations with party workers and for reasons well known to all Congressman and public, I hereby resign from the primary membership of the @INCIndia pic.twitter.com/qG9dYcV6u2
— Ashok Tanwar (@AshokTanwar_INC) October 5, 2019
অশোক তানোয়ার বলেছেন, দল ছাড়ার আগে কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীরা তাঁর দল ছাড়ার কারণ জানেন বলেও মন্তব্য করেছেন অশোক তানোয়ার।
এসপ্তাহের শুরুতে তানোয়ার দলের বিভিন্ন প্যানেল থেকে পদত্যাগ করেছিলেন। অনেক কষ্টের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলে সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে জানিয়েছিলেন তানোয়ার।
গত মাসে হরিয়ানার কংগ্রেস সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে কুমারী শৈলজাকে বসায় কংগ্রেস হাইকমান্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার চাপেই এই কাজ করা হয়েছিল। তানোয়ার অভিযোগ করেছিলেন হরিয়ানায় কংগ্রেস হুডা কংগ্রেসে পরিণত হয়েছে।
এর আগে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অভিযোগ করেছিলেন, গত পাঁচ বছর যাঁরা দলের হয়ে কাজ করেছেন, টিকিট বিলিতে তাঁদের অবজ্ঞা করা হয়েছে। আর যাঁরা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের টিকিট দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। এব্যাপারে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার দিকে আঙুল তুলেছিলেন।












Click it and Unblock the Notifications