হরিয়ানা কংগ্রেসে কোন্দল তুঙ্গে, হুডা-ঘনিষ্ঠ বিধায়করা কেন্দ্রীয় নেতৃত্বের দরবারে
পঞ্জাবের পরে হরিয়ানা কংগ্রেসে এবার কোন্দল শুরু। হুডা-শিবির কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করেছেন এই মর্মে। সম্প্রতি কংগ্রেসের পঞ্জাব ইউনিটে মতবিরোধ দেখা দেওয়ায় হরিয়ানাতেও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
পঞ্জাবের পরে হরিয়ানা কংগ্রেসে এবার কোন্দল শুরু। হুডা-শিবির কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করেছেন এই মর্মে। সম্প্রতি কংগ্রেসের পঞ্জাব ইউনিটে মতবিরোধ দেখা দেওয়ায় হরিয়ানাতেও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সোমবার হরিয়ানার পাঁচ জন বিধায়কের একটি দল কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালের সঙ্গে দেখা করেছেন।

কেন্দ্রীয় নেতৃত্বকে পরিষদীয় প্রতিনিধি দল জানিয়েছে, রাজ্যের অন্তর্গত জেলা কমিটিগুলিতে নিয়োগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন তাঁদের জানানো হয়। বেণুগোপালের সঙ্গে দেখা করা সমস্ত বিধায়কই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার ঘনিষ্ঠ বলে জানা গেছে। সাংগঠনিক পরিবর্তন এবং হরিয়ানার জেলায় দলীয় সভাপতি পদের জন্য রাজ্য ইউনিটে দ্বন্দ্ব শুরু হয়েছে।
জেলাগুলিতে এবং ব্লক পর্যায়ে সম্ভাব্য নিয়োগ নিয়ে তাঁদের উদ্বেগ ও আকাঙ্ক্ষা জানাতে কংগ্রেসের সদর দফতরে কেসি বেণুগোপালের সহ্গে পাঁচ বিধায়ক- কুলদীপ ভ্যাটস, বরুণ চৌধুরী, বিএল সায়নী, ডাঃ রঘুবীর কাদিয়ান ও বিবি বাত্রা বৈঠক করেন। বিধায়করা দলীয় নেতৃত্বকে জানিয়েন যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের পরামর্শ নেওয়া উচিত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কুলদীপ ভ্যাটস জানান, "আমরা কেসি বণুগোপালের সামনে আমাদের দাবি প্রকাশ করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ডিসিসি বা পিসিসি পদগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিধায়কদের উপেক্ষা করা হবে না এবং তাদের সকলেরই পরামর্শ নেওয়া হবে।"












Click it and Unblock the Notifications