হরিয়ানা: মাত্র ৩ ভোটের ব্যবধানে জয়ী কংগ্রেস প্রার্থী জয় তিরথ

হরিয়ানা: মাত্র ৩ ভোটের ব্যবধানে জয়ী কংগ্রেস প্রার্থী জয় তিরথ
চণ্ডীগড়, ২০ অক্টোবর : হরিয়ানার বিধানসভা নির্বাচনে সোনাপতের রাই বিধানসভা কেন্দ্র জোরদার লড়াই হবে তা কম বেশি সবাই জানত। কিন্তু এই কেন্দ্র থেকে জয়ের ব্যবধান যে মাত্র ৩ হবে তা কেউ আশাই করতে পারেননি।

রাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয় তিরথ আইএনএলডি-র ইন্দ্রজিৎ সিংকে মাত্র ৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন। তিরথ পেয়েছেন ৩৬,৭০৩ টি ভোট। সেখানে ইন্দ্রজিৎ সিংয়ের ঝুলিতে এসেছে ৩৬,৭০০ ভোট। বিজেপির কৃষ্ণ গেহলট ৩৪,৫২৩ ভোট পেয়েছেন। এই রাই বিধানসভা কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়ই ছিল।

সূত্রের খবর অনুযায়ী, প্রথম দুটি রাউন্ডে ভোটের নিরিখে এগিয়ে ছিলেন ইন্দ্রজিৎ সিংই। কিন্তু এর পর থেকে যেমন যেমন একটি করে রাউন্ড গরিয়েছে ততই জয়ের দিকে এগিয়েছেন জয় তিরথ। চূড়ান্ত রাউন্ডের ফল ঘোষণা শেষে জানা যায় মাত্র ৩টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি।

অন্যদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির উমেশ আগরওয়াল। গুরগাঁওতে আইএনএলডি-র গোপীচাঁদ গেহলটকে ৮৪,০৯৫ ভোটে হারিয়েছেন উমেশ আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+