Haryana CM Oath Ceremony: হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে সাইনির উপর কেন আস্থা শাহ-নাড্ডার? কে এই বিজেপি নেতা?

Haryana CM Oath Ceremony: বৃহস্পতিবারই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)। গত ৮ অক্টোবর জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ভূস্বর্গে ধাক্কা খেলেও বিপুল ভোটে হরিয়ানায় জয় পায় বিজেপি। এরপরেই সে রাজ্যে আরও একবার সরকার গঠনের প্রস্তুতি শুরু করে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী পদে কে তা নিয়ে জোর জল্পনা ছিল। তবে নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)-র উপরেই ভরসা রাখে শাহ-নাড্ডা।

জানা যাচ্ছে, নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)-র শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এমনটাই জানা গিয়েছে। কিন্তু কে এই নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)? যার উপর ফের একবার আস্থা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব?

Nayab Singh Saini

  • Haryana CM Oath Ceremony: বড় ভূমিকা ছিল নায়াব সিং সাইনির?

অনেকেই বলছেন হরিয়ানায় (Haryana CM Oath Ceremony) বিজেপির জয়ের পিছনে রয়েছেন সাইনি। সরকার চালানো থেকে নির্বাচনের ঘুঁটি সাজানোর ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল। আর সেই ছকেই সে রাজ্যে কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়ে। সকাল থেকে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়তেই ঘুরে যায় খেলা।

  • Haryana CM Oath Ceremony: কে এই নায়াব সিং সাইনি?

১৯৭০ সালের ২৫ জানুয়ারি নায়েব সিং সাইনি হরিয়ানার আম্বালা জেলার একটি ছোট গ্রাম মির্জাপুর মাজরাতে জন্মগ্রহণ করেন। বিআর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান। ছাত্র অবস্থায় রাজনীতিতে আগ্রহ ছিল। এরপর ১৯৯৬ সালে হরিয়ানা বিজেপিতে যোগ। এরপর থেকেই বিজেপির সঙ্গে যুক্ত। আজ ফের একবার মুখ্যমন্ত্রী পদে সাইনি।

দীর্ঘ জীবনে একাধিক জইয়-পরাজয় দেখেছেন সাইনি। ২০১০ সালে বিজেপির টিকিটে নয়ানগর থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন। কিন্তু কংগ্রেস প্রার্থী রামকৃষ্ণ গুর্জারের কাছে হেরে যান। যদিও ২০১৪ সালে বিধায়ক নির্বাচিত হন। এমনকি হরিয়ানার করুক্ষেত্র থেকে সংসদ নির্বাচিত হন।

  • 2010

২০১০ সালে বিজেপির টিকিটে নয়ানগর থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন। কিন্ত হেরে যান। মাত্র তিনহাজারের কিছু ভোটে হেরে যান।

  • 2014

নায়েব সিং প্রথমবার হরিয়ানা বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং খট্টর সরকারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীও হন।

  • 2019

লোকসভা নির্বাচনে লড়াই করেন। হরিয়ানার কুরুক্ষেত্র থেকে সাংসদ নির্বাচিত হন সাইনি। এবং লোকসভায় শ্রম, বস্ত্র ও দক্ষতা-উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যও হন।

  • 2024

মনোহর লাল খট্টরের পদত্যাগের পর গত ২০২৪ সালের ১২ মার্চ -নায়েব সাইনিকে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+