হঠাৎই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমরের বাড়িতে হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর! বৈঠক ঘিরে জোর জল্পনা
কৃষি আইন বিরোধিতায় উত্তাল গোটা দেশ। আর এই বিরোধের আঁচ সব থেকে বেশি পড়েছে দিল্লির উপর। হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকরা এখনও অবরোধ করে রেখেছেন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

আরও প্রতিবাদীরা আসছেন দিল্লি সীমানায়
এদিকে জানা গিয়েছে যে পাঞ্জাব থেকে আরও ২০০টি ট্রাকে করে কৃষকরা প্রতিবাদ জানাতে দিল্লি সীমানায় আসছে। যখন কয়েকদিন আগে এরকমই পরিস্থিতি উপনীত হয়েছিল, তখন হরিয়ানা সরকারের পদক্ষেপের নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ এবং বিরোধীরা। সেই একই পরিস্থিতি যাতে ফের ফিরে না আসে, তার জন্যে তৎপর বিজেপি।

কৃষি আইনের বিরোধিতায় 'দিল্লি চলো'
১২ দিন আগে নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো' অভিযান শুরু করেছিল কৃষকরা। সেই মিছিল রাজধানীতে যাওয়া ঠেকাতে হরিয়ানা পুলিশ জল কামান ব্য়বহার করে৷ তারপর বিস্তর সমালোচনা হয়েছিল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে। কৃষকদের দাবির সঙ্গে গলা মিলিয়ে বেসুরো হয়েছিল সেরাজ্যে বিজেপির জোট সঙ্গী জেজেপিও।

মিছিল আটকাতে পাঞ্জাব-হরিয়ানা সীমানায় ব্যারিকেড
এর আগে কৃষকদের মিছিল আটকাতে পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করেছিল সেখানকার প্রশাসন৷ একাধিক স্তরে ব্য়ারিকেড তৈরি করে হরিয়ানা পুলিশ৷ উত্তেজনা তৈরি হয়েছিল হরিয়ানায় আন্তরাজ্য় সীমান্ত শম্ভুতে। সেখানে পুলিশ শতাধিক কৃষককে ছত্রভঙ্গ করতে জল কামান ছুঁড়েছিল৷

সোমবার হরিয়ানার কৃষকরা বৈঠকে বসেন কেন্দ্রের সঙ্গে
এদিকে ভারত বনধ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কৃষিন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন হরিয়ানার ২০ জন কৃষকের একটি ডেলিগেশন। সেই বৈঠকের পর কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, হরিয়ানার কৃষক নেতাদের কয়েক জন এসে কেন্দ্রের নয়া কৃষি আইনে তাঁদের সমর্থন জানিয়ে গিয়েছেন। তাঁরা বলেছেন, কেন্দ্রে যে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে, তাতেই তাঁরা খুশি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications