Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana clash: হরিয়ানার নুহ-গুরুগ্রামে গোষ্ঠী সংঘর্ষ, নেপথ্যে রয়েছে যেসব কারণ

হরিয়ানার নুহতে বিশ্বহিন্দু পরিষদের মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোল গোষ্ঠী সংঘর্ষের রূপ নিয়েছে। মিছিলকে থামানোর চেষ্টা করতেই সংঘর্ষ লিপ্ত হন সদস্যরা। এই ঘটনায় দুই হোমগার্ডসহ চারজন নিহত হন। সংঘর্ষের পরই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা, যাতে উত্তেজনা ছড়াতে না পারে, তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়।

তা সত্ত্বেও এই সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে নুহ থেকে গুরুগ্রামে। নিহতদের তালিকায় যেমন নীরজ গুরসেবক নামে দুই হোমগার্ড রয়েছেন, রয়েছেন মৌলানা মহম্মদ নামে একজন ইমামও। হরিয়ানা সরকার অতিরিক্ত বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে। পাঠানো হয়েছে বিমানবাহিনীও।

Haryana

সোমবার হরিয়ানার নুহ জেলায় খেদলা মোদের কাছে একদল যুবক বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে 'ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা' শুরু করে। এর আগে এই যাত্রার সূচনা হয়েছিল গুরুগ্রামের সিভল লাইনস থেকে। বিজেপির জেলা সভাপতি গার্গী কক্বর এই যাত্রার সূচনা করেন।

মিছিলের সঙ্গে মোতায়েন করা হয়েছিল পুলিশও। কিন্তু মিছিল এগোতেই নুহ জেলায় পাথর নিক্ষেপ করা হয়। চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। মুসলিম অধ্যুষিত নুহ জেলায় হিংসার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গুরুগ্রামের সোহনায় উত্তেজিত জনতা যানবাহনে অগ্নিসংযোগ করে, দোকানে আগুন ধরিয়ে দেয়। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আক্রান্ত হন।

এরপর ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে বিক্ষোভকারীরা। এই সংঘর্ষের ঘটনার নেপথ্যে বল্লভগড়ের একজন বদরং দলের কর্মীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি আপত্তিকর ভিডিও রয়েছে। এমনও খবর মিলেছে, ভিওয়ানি জেলায় দুই মুসলিম ব্যক্তির পোড়া মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাদের হত্যার অভিযোগ উঠেছিল এক গোরক্ষক মনু মানেসারের দিকে।

এই সংঘর্ষের ঘটনায় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১২ জন পুলিশকর্মী ও আধিকারিক আহত হয়েছেন। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে হোদলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সজ্জন সিং। রয়েছেন একজন ইনস্পেক্টরও।

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, একটি শিবমন্দির থেকে প্রায় ২৫০০ পুরুষ, মহিলা ও শিশুকে পুলিশ সরিয়ে নিয়ে গিয়েছে। তাঁদের মধ্যে পুণ্যার্থীরা যেমন ছিলেন, এমন লোকও ছিলেন যাঁরা দুই গ্রুপের সংঘর্ষের ফলে ওই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনাটিকে পরিকল্পিত হিংসা বলে জানিয়েছেন বিধায়ক আফজল আহমেদ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+