ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণা আজ, থমথমে হরিয়ানায় চূড়ান্ত সতর্কতা

উল্লেখ্য রোহতকের জেলা কারাগারে আপাতত বন্দি রাখা হয়েছে ডেরা প্রধান রাম রহিমকে। চূড়ান্ত সতর্কতা রোহতক জুড়ে।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত 'ডেরা সচা সৌদা'-র ধর্মগুরু গুরমিত রাম রহিমকে আজ সাজা শোনাবে সিবিআই-এর বিশেষ আদালত। সাজা ঘোষণা ঘিরে যেকোনও রকমের অশান্তি ঠেকাতে ৯ হাজার পুলিশ সহ প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে হরিয়ানার রোহতকে। উল্লেখ্য রোহতকের জেলা কারাগারে আপাতত বন্দি রাখা হয়েছে ডেরা প্রধান রাম রহিমকে। চূড়ান্ত সতর্কতা রোহতক জুড়ে।

Recommended Video

Virat Kohli is one of my disciples, claims Gurmeet Ram Rahim Singh | Oneindia News

ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণা আজ, থমথমে হরিয়ানায় চূড়ান্ত সতর্কতা

শুক্রবার ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর, হেলিকপ্টারে রোহতকের জেলে উড়িয়ে আনা হয়ই ধর্ষগুরুকে। উল্লেখ্য, আজ দুপুর ২:৪৫ মিনিট নাগাদ এই সাজা ঘোষণা হওয়ার কথা। বিচারপতি জগদীপ সিং এই সাজা ঘোষণা করবেন।

এর আগে, শুক্রবারের আদালতের রায় ঘোষণার পর থেকেই ডেরা ভক্তরা তাণ্ডব চালায় হরিয়ানা জুড়ে। পাশপাশি হিংসার আগুনে পুড়তে থাকে পাঞ্জাব, দিল্লির বিভিন্ন অংশ। হরিয়ানায় সংবাদমাধ্যমের ওপর চড়াও হওয়া থেকে শুরু করে, রাজ্যজুড়ে যত্রতত্র আগুন লাগাতে থাকেন ডেরা ভক্তরা।

ডেরা ভক্তদের হিংসায় মারা যান ৩৭ জন। গোটা ঘটনায় আটক করা হয় ৫৫২ জনকে। তবুও ডেরা ভক্তদের তাণ্ডবকে বাগে আনতে বেশ বেগ পেতে হয় প্রশাসনকে। সেই হিংসার ঘটনায় অগ্নিগর্ভ হরিয়ানাকে শান্ত রাখতে প্রথম থেকেই কড়া নিরাপত্তায় আশ্রয় নিয়েছে হরিয়ানা প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+