দীপিকাকে হুমকি দেওয়া কার্নি সেনা নেতা গ্রেফতার, বিজেপি শাসিত রাজ্যে হল গ্রেফতারি

গ্রেফতার করা হয় কার্নি সেনা সদস্য তথা হরিয়ানার বিজেপি নেতা সূরজ পাল আমুকে। আপাতত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

'পদ্মাবত' মুক্তি পাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও আজ দিনভর রাজপুত কার্নি সেনার তাণ্ডব চলে দেশের বিভিন্ন অংশে। কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেই চলে এই বিক্ষোভ। আর এরকম এক পরিস্থিতিতে গ্রেফতার করা হয় কার্নি সেনা সদস্য তথা হরিয়ানার বিজেপি নেতা সূরজ পাল আমুকে। আপাতত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

দীপিকাকে হুমকি দেওয়া কার্নি সেনা নেতা গ্রেফতার, বিজেপি শাসিত রাজ্যে হল গ্রেফতারি


তাঁর বিরুদ্ধে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয়লীলা বনশালীকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এই নেতাই দীপিকা পাড়ুকোনের নাক কাটবার হুমিক দিয়েছিলেন। হরিয়ানা পুলিশের পূর্ব গুরুগ্রামের ডিসিপি জানিয়েছেন , আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই কার্নিসেনা তথা বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত হরিয়ানা বিজেপি-র মিডিয়া কোঅর্ডিনেটার পদে অধিষ্ঠিত সূরজ পাল আমু, 'পদ্মাবত' নিয়ে বগুদিন ধরেই সরব হয়েছেন।

এর আগে, দীপিকা ছা়ডাও ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীর মাথার দাম ঘোষণার মতো কটূক্তি করেন সূরজ পাল আমু। 'পদ্মাবত' সমস্ত রাজ্যে মুক্তি পাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দেওয়ার পর, তা নিয়েও সোচ্চার হন সুরজ পাল আমু। তিনি বলেন, এই ছবি দেশকে ভেঙে দেবে। এরপর, বুধবার হরিয়ানা জুড়ে পদ্মাবত ইস্যুতে হিংসার ঘটনার পর, বৃহস্পতিবার আমুকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+