Haryana Crisis: ভোটের মাঝেই সংকটে বিজেপি সরকার, সমর্থন প্রত্যাহার ৩ নির্দল বিধায়কের
ভোটের মাঝে টালমাটাল হরিয়ানার বিজেপি সরকার। তিন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছে হরিয়ানার নয়াব সিং সাইনির সরকারের উপর থেকে। তাঁরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। এই নিয়ে চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ছে হরিয়ানায়।
তিন নির্দল বিধায়ক সোম্বির সাঙ্গোয়ান, রণধীর গোল্লেন, এবং ধরমপাল গোন্দা জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন। এবং তাঁরা কংগ্রেসকে এবার সমর্থন করবেন বলেও প্রকাশ্যে ঘোষণা করেছেন।

তিন তিনর্দল বিধায়কের সিদ্ধান্ত বদলে নিঃসন্দেহে সংকটে পড়েছে নয়াব সিং সরকার। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এখন বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছে। অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে গেলে সেটা করতে পারবে না বিজেপি। তিন নির্দল বিধায়ক এদিকে দািব করেছেন তাঁরা কংগ্রেস সরকার ফিরিয়ে আনবেন।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৪০। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৩০ এবং জেজেপির বিধায়ক সংখ্যা ১০। কয়েক মাস আগেই জেজেপির কয়েকজন বিধায়ক বিেজপিকে সমর্থন জানায়। কিন্তু মার্চ মাসে জোট সরকার থেকে বেরিয়ে এসেছিল জেজেপি। এদিকে এই পরিস্থিতিতে ভূপিন্দর সিং হুডা দাবি করেছেন বিজেপি সরকারের পদত্যাগ করা উচিত। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে আবার জেজেপি নেতা দিগ্বিজয় সিং চৌতালা দাবি করেছেন, যিনি নিজেই মানুষের আস্থা হারিয়েছেন তিনি আবার সরকার ফেলার কথা বলছেন। ভূপিন্দর সিং উদ্যোগ নিন সরকার ফেলার কটাক্ষ করেছেন তিনি। এদিকে হরিয়ানা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিন নির্দল বিধায়ক ইতিমধ্যেই সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য মার্চ মাসেই জেজেপি সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল বিজেপির উপর থেকে। লোকসভা ভোটের আসন বণ্টন নিয়ে বিজেপির সঙ্গে জেজেপির বিবাদের কারণেই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা। অর্থাৎ বিজেপির সঙ্গে জোট ভেঙে দিয়েছিল বিজেপি। এবার তিন নির্দল বিধায়কও তাঁদের সমর্থন প্রত্যাহার করে নেয়। কংগ্রেসের দাবি সরকার গড়ার মতো আসন সংখ্যা নয়াব সিং সরকারের নেই। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত তাঁর।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications