হরিয়ানায় বিজেপি ঝড়ে উড়ে যাবে কংগ্রেস সহ বিরোধীরা, বলছে বুথ ফেরত সমীক্ষা
হরিয়ানায় বিজেপি ও কংগ্রেস ৯০টি আসনেই লড়ছে। আইএনএলডি লড়ছে ৮১টি আসনে। তাদের জোট রয়েছে শিরোমনি অকালি দলের সঙ্গে।
হরিয়ানায় বিজেপি ও কংগ্রেস ৯০টি আসনেই লড়ছে। আইএনএলডি লড়ছে ৮১টি আসনে। তাদের জোট রয়েছে শিরোমনি অকালি দলের সঙ্গে। এছাড়াও এই রাজ্যে বিএসপি, আপ, জেজেপির মতো দল লড়াইয়ে রয়েছে। হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা ১.৮৩ কোটি। ৯৯ লক্ষ তার মধ্যে পুরুষ ও ৮৫ লক্ষ মহিলা ভোটার। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরিয়ানায় ভোট পড়ল ৬১.৬২ শতাংশ।

কী বলছে সমীক্ষা
এবার আসা যাক বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা বলছে, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে বিজেপি একাই পাবে ৬৬টি আসন। কংগ্রেস পেতে পারে ১৪টি আসন। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও অকালি দলের জোট পেতে পারে মোট ২টি আসন।

ফের আসছে বিজেপি
অর্থাৎ হরিয়ানাতেও বিজেপি ফের একবার ক্ষমতায় আসতে চলেছে। এখানে এই মুহূর্তে মনোহরলাল খট্টরের সরকার রয়েছে। তিনিই ফের একবার ক্ষমতায় বসতে চলেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪৬টি আসন। তবে বিজেপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করতে চলেছে বলেই সমীক্ষায় উঠে এসেছে।

লোকসভা ভোটের ফল
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে রাজ্যের ১০টি আসনের সবকটিতেই বিজেপি জিতেছে। পেয়েছে মোট ৫৮.২১ শতাংশ ভোট। হরিয়ানা ভোটে মোট প্রার্থী ছিলেন মোট ১১৬৯ জন। যার মধ্যে ১০৪ জন মহিলা রয়েছেন। মোট ১৭টি সংরক্ষিত আসন ছিল হরিয়ানায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications