Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Election Result 2024: বিজেপির সঙ্গ ছেড়ে ফের হরিয়ানায় মুখ থুবড়ে পড়ল JJP, প্রশ্নে চৌতালাদের ভবিষ্যৎ

Haryana Assembly Election Result 2024: ২০১৯-এর কিংমেকার। ২০২৪ এর ভোটে জমানাত জব্দ। হরিয়ানার বিধানসভা ভোটে এমনই অবস্থা দুষ্যন্ত সিং চৌতালার (Dushyant Chautala) জননায়ক জনতা পার্টির (JJP)। ফলাফলের ট্রেন্ড বলছে হরিয়ানায় ক্ষমতায় ফিরতে পারে তাদেরই পুরোনো বন্ধু বিজেপি। আর ভোটের আগে তাদের সঙ্গে ছেড়ে হরিয়ানায় খাতাই খুলতে পারল না চৌতলারা।

ভোটগণনার সকাল থেকে হরিয়ানায় এগিয়ে ছিল কংগ্রেস (Congress)। বেলা বাড়তেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় ফলাফল। এগিয়ে যায় বিজেপি (BJP)। কিন্তু শূন্যতেই আটকে রইল জেজেপি। হতাশাজনক ফল প্রথম থেকে নজরে থাকা উচানা কালান (Uchana Kalan) আসনেও। ১০ রাউন্ড গণনা শেষেও সেখানে পিছিয়ে ছিলেন হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্যন্ত চৌতালা।

Dushyant Chautala

হরিয়ানায় বিজেপির জমানাত জব্দ হওয়ার দাবি করেছিলেন জেজেপির সাধারণ সম্পাদক দ্বিগ্বীজয় চৌতালা (Digvijay Choutala)। মনোহরলাল খট্টরকে (Manohar Lal Khattar) সরিয়ে নয়াব সিং সাইনিকে (Nayab Singh Saini) বিজেপি মৃত সাপ ধরিয়েছেন বলে সোমবারই কটাক্ষ করেন দ্বিগ্বীজয়। মঙ্গলবার ভোটের ফল সামনে আসতেই কার্যত বুমেরাং হয়ে গেল সেই মন্তব্য।

তবে একা জেজেপি নয়। চৌতালা পরিবারদের অপর দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলেরও অবস্থা সঙ্গীন। ইলেনাবাদ আসন থেকে পিছিয়ে আইএনএলডির প্রার্থী অভয় সিং চৌতালাও। হরিয়ানার রাজনীতিতে প্রভাবশালী ভূমিকায় দেখা গিয়েছে এই দুই দলের নেতৃত্বকে। কিন্তু বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে দুই দলই।

ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দেবী লালের নাতি জেজেপি প্রতিষ্ঠাতা দুষ্য়ন্ত সিং চৌতালা। ২০১৯-এর বিধানসভা ভোটে কিংমেকারের ভূমিকায় আত্মপ্রকাশ জেজেপির। ৯০ আসনের বিধানসভায় ৪০-এই থেমেছিল বিজেপির রথ। কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। ম্য়াজিক ফিগার ছুঁতে বিজেপির সঙ্গী হয় জেজেপি।

২০১৯ সালের বিধানসভা ভোটে ১০টি আসন জিতেছিল জেজেপি। বিজেপির সঙ্গে জোট বেঁধে মনোহর লাল খট্টরের নেতৃত্বে সরকার গঠিত হয় হরিয়ানায়। মন্ত্রিসভায় জায়গা দেওয়ার পাশাপাশি দুষ্যন্তকে উপমুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দেয় বিজেপি। কিন্তু এরপর খট্টরকে সরিয়ে নয়াব সিং সাইনিকে বিজেপি মুখ্যমন্ত্রী করলে ভোটের ঠিক আগে আগেই জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় জেজেপি।

দলিত ভোটকে মাথায় রেখে বিধানসভা ভোটে চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট করে জেজেপি। ৭০ আসনে জেজেপি প্রার্থী দেয় ও বাকি ২০ আসনে প্রার্থী দেয় এএসপি। যদিও নিটফল শূন্যই রয়ে গেল।

বিগত লোকসভা ভোটেও ভরাডুবির সম্মুখীন হয়েছিল জেজেপি। হরিয়ানার ১০টি লোকসভা আসনেই প্রার্থী দিয়েছিল তাঁরা। যদিও ১ শতাংশও ভোট পায়নি জেজেপি। এমনকি প্রার্থীদের সিকিউরিটি ডিপোজিট পর্যন্ত খোয়াতে হয়।

লোকসভায় ভরাডুবির পর দলের সমস্ত জেলা ইউনিটও ভেঙে দেওয়া হয়। দলের তিন বিধায়কও যোগ দেন বিজেপিতে। আর এবার লোকসভার পর বিধানসভাতেও শূন্য। হরিয়ানায় বিজেপির প্রাক্তন জোটসঙ্গী এখন ক্ষয়িষ্ণু। প্রশ্নের মুখে চৌতালাদের রাজনৈতিক ভবিষ্যৎ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+