Haryana elections 2024 exit-poll highlights: হরিয়ানায় হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ বিজেপির? কংগ্রেসের জয়ের ইঙ্গিত

Haryana Assembly Election Exit Polls Result 2024: শনিবার ৯০ আসনে ভোট হয়েছে হরিয়ানায় (Haryana election)। ভাগ্যপরীক্ষা ১ হাজার ৩১ জন প্রার্থীর। ৮ অক্টোবর মঙ্গলবার জানা যাবে ফলাফল (Haryana Opinion Poll)। তবে তার আগে ইন্ডিয়া টুডে সি ভোটারের (India Today C Voter ) বুথ ফেরত সমীক্ষায় (Haryana exit Poll) বড় ইঙ্গিত।

হরিয়ানার প্রত্যাবর্তন নয়, মসনদে পালাবদলের ইঙ্গিত দিল সি ভোটারের সমীক্ষা। ইন্ডিয়া টুডে ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত (Haryana Opinion Poll), ৫০ থেকে ৫৮টি আসনে হরিয়ানায় এগিয়ে থাকবে কংগ্রেস (Congress)। অর্থাৎ ৪৫ আসনের ম্য়াজিক ফিগার (Magic Figure) পার করে নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা (Majority Mark) পেতে পারে কংগ্রেস।

haryana BJP

এদিকে ২০ থেকে ২৮টি আসনে এগিয়ে থাকতে পারে বর্তমান শাসকদল বিজেপি (BJP)। ৪৪ শতাংশ ভোটই যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অপরদিকে ৩৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। ভোট শতাংশ কমতে পারে জেজেপির। তেমনই ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।

হরিয়ানার ভোটে অন্য়ান্য়রা মিলে পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। অন্য়দিকে মাত্র ২টি আসন পেতে পারে জননায়ক জনতা পার্টি। সি ভোটারের ইঙ্গিত অনুযায়ী ২০১৯ এর পুনরাবৃত্তি হবে না ২০২৪ এ। শনিবার সন্ধে ৭টা পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে ৬১.২৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে গুরুগ্রামে। সেখানে ভোটদানের হার মাত্র ৫০ শতাংশ।

ইন্ডিয়া টুডে-সি ভোটারের ইঙ্গিত অনুযায়ী ১০ বছরের রাজত্বের পর আর হ্য়াটট্রিক হবে না গেরুয়া শিবিরের। কৃষকদের অধিকার নিয়ে লড়াইতে নয়াব সিং সাইনির সরকারকে (Nayab Sing Sayni) একযোগে বড় ধাক্কা দিয়েছে কংগ্রেস ও আপ-সহ বিরোধী শিবির। তারই প্রতিফলন বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হরিয়ানার বিধানসভা নির্বাচনে অন্য়তম ফ্য়াক্টর ছিল কৃষকদের দুর্দশা (Haryana Farmers Rights)। ন্য়ুনতম জোগান দাম স্থির থাকলেও বাজারে লোকসানের মুখে ফসল বিক্রি করতে বাধ্য় হন কৃষকরা। ঋণের বোঝাও বাড়ছিল ক্রমেই। যুবসমাজের মধ্য়ে বেকারত্বও অন্য়তম ফ্য়াক্টর হয়ে দাঁড়ায় হরিয়ানার নির্বাচনে।

এরই মাঝে কেন্দ্রের অগ্নিবীর প্রকল্প (Agniveer) হরিয়ানা ব্য়াপক বিতর্কের মাথাচাড়া দেয়। অগ্নিবীর নিয়ে ক্ষোভের মাঝে রাজনৈতিক ফায়দা বুঝে নেয় কংগ্রেস, আপসহ বিরোধী দলগুলি। ক্ষোভের আগুনে ঘি ঢালে কুস্তিগিরদের আন্দোলনও (Wrestlers protest)।

২০১৯ এ বিগত বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্য়ে ৪০টি জেতে বিজেপি। ১০টি আসন জেজেপির ঝুলিতে যায়। এরপর জেজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করে গেরুয়া শিবির। কংগ্রেস একা ৩১টি আসন জেতে। যদিও পরে জোট থেকে বেরিয়ে আসে জেজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+