Haryana Assembly Election: মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিতে নাছোড় অনিল ভিজ, ভোটের দিনও হরিয়ানায় অস্বস্তিতে বিজেপি
Haryana Assembly Election: বিজেপি শাসিত হরিয়ানায় চলছে ভোট (Haryana Election)। মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হিসেবে ফের নয়াব সিং সাইনিকেই (Nayab Singh Saini) সামনে রেখেছে গেরুয়া শিবির। এদিকে মুখ্য়মন্ত্রীর পদের (Haryana CM Face) দাবি তুললেন দলের প্রবীণ নেতা তথা অম্বালা ক্য়ান্টনমেন্ট (Ambala Cantt) বিধানসভা আসনের প্রার্থী অনিল ভিজও (Anil Vij)। ভোটের হরিয়ানায় ফের বিড়ম্বনায় বিজেপি (BJP)।
শনিবার ৯০ আসনে ভোট হচ্ছে হরিয়ানায়। ভাগ্য়পরীক্ষা ১ হাজার ৩১ জন প্রার্থীর। এরই মাঝে ফের মুখ্য়মন্ত্রী পদে কে আসীন হবেন, সেই নিয়ে হল্লাবোল হরিয়ানায়। এদিন ভোট দিয়ে সংবাদমাধ্য়মকে অনিল ভিজ জানান, দলের প্রবীণতম নেতা হিসেবে তারই মুখ্য়মন্ত্রী হওয়া উচিত। হরিয়ানার মসনদে ফের বিজেপিই ক্ষমতায় আসবে বলেও আত্মবিশ্বাসী দলের এই প্রবীণ নেতা।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই হরিয়ানায় বিজেপির ঘরোয়া কোন্দল তুঙ্গে। দলের অন্দরে কান পাতলেই মালুম হচ্ছে অস্বস্তি। নির্বাচনের আগে দেখা গিয়েছে দলবদলও। মনোনয়ন না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শাসকদলের বিধায়ক থেকে মন্ত্রীরাও। আর এসবের মাঝে ফের মুখ্য়মন্ত্রীর পদের দাবিদার নিয়ে বিতর্ক।
শনিবার নিজেকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে ঘোষণা করে অনিল ভিজ বলেন, "মুখ্যমন্ত্রী কে হবেন তা দল ঠিক করবে। কিন্তু দল যদি আমাকে চায় তাহলে মুখ্যমন্ত্রীর বাসভবনে হবে সেই বৈঠক। দলের সবচেয়ে প্রবীণ আমি।" অনিল আরও বলেন,"অম্বালার মানুষ আমাকেই জেতাবে। এখানের মানুষ শান্তি চায়। আর বিজেপির প্রতীক পদ্মফুলের অর্থ শান্তি।"
তবে এই প্রথম নয়, নির্বাচনের ঢের আগে থেকে একই দাবি তুলে আসছেন অনিল ভিজ। হরিয়ানার একজন প্রবীণ বিধায়ক হিসেবে সপ্তম নির্বাচন লড়ার কথাও এর আগে অম্বালাতে তাঁকে বলতে শোনা যায়। শুধু তাই নয়, অনিলের মুখ্য়মন্ত্রিত্বের প্রস্তাবে জনতারও সমর্থন রয়েছে বলে দাবি।
সম্প্রতি সমাজমাধ্য়মে পোস্ট করা ভিডিয়োতেও একই কথা বলেন অনিল ভিজ। তাঁর ওপর সমর্থকদের চাপ রয়েছে বলে জানান তিনি। এও বলেন, সমর্থকরাই চান তিনি মুখ্যমন্ত্রীর পদ দাবি করুন। তাঁকে দায়িত্ব দেওয়া হলে হরিয়ানাকে নতুন পথে চালিত করার প্রতিশ্রুতিও শোনা যায় অনিল ভিজের মুখে।












Click it and Unblock the Notifications