Haryana Assembly Election 2024: হরিয়ানায় হাওয়া ঘুরবে? কী বলছে শাসকদল বিজেপি? আশার আলো দেখছে কংগ্রেস

Haryana Assembly Election 2024: হরিয়ানায় এবার বিজেপি ভালো ফল করবে। ৫০ টিরও বেশি বিজেপি আসন পাবে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। অন্যদিকে রাজ্যের উন্নয়নে পরিবর্তনের ডাক দিলেন চন্দর মোহর। সকাল ৭ টা বাজতেই হরিয়ানার ৯০ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটের লাইনে ভোটারদের লম্বা লাইন।

কারনাল আসনে ভোট দেন কবর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। ভোট (Haryana Assembly Election 2024) দিয়ে বেরিয়ে তিনি জানান, ৫০ টিরও বেশি বিজেপি আসন এবার হরিয়ানায় পাবে। তাঁদের সঙ্গেই মানুষ রয়েছে।

Haryana Assembly Election 2024

একই দাবি শোনা গিয়েছে আরও এক কেন্দ্রীয়মন্ত্রী কৃষান পাল গুরজারের বক্তব্যেও। তিনি জানান, হরিয়ানায় তৃতীয়বারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত একটা সরকার কীভাবে মানুষের জন্য কাজ করেছে তা হরিয়ানার মানুষ দেখেছে। একটা সময় হরিয়ানার মন্ত্রীরা জেলে যেতেন। এখন শুধুই উন্নয়ন। হরিয়ানার মানুষ এবারও নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখবে বলে দাবি বিজেপি নেতার।

তৃতীয়বার বিজেপি এই রাজ্যের ক্ষমতায় ফিরছে। আর তা আগামী ৮ অক্টোবর স্পষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। লাডওয়া বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। সকালে মন্দির-গুরুদরা থেকে প্রার্থনা করে ভোট দিতে যান সাইনি। সেখানে তিনি বলেন, হরিয়ানার জনগণকে একশো শতাংশ ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই। তবে রাজ্যের মানুষের মত স্পষ্ট। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই হরিয়ানার ক্ষমতায় বিজেপি ফিরছে বলে মন্তব্য করেন নয়াব সিং সাইনি।

যদিও মানুষ এবার বিজেপির হাত থেকে পরিবর্তন চায় বলে দাবি কংগ্রেস নেতা চন্দর মোহনের। পঞ্চকুলা বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। সকাল থেকে সমস্ত বুথ পরিদর্শন করছেন। এর মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। চন্দর বলেন, এবার হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে। রাজ্যের উন্নতির জন্য সরকার পরিবর্তন করা প্রয়োজন। কংগ্রেস সরকার এলে আমরা আমাদের সব প্রতিশ্রুতি পূরণ করব।

সকালে ভোটের পর সন্ধ্যায় সমীক্ষার ফল

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট প্রক্রিয়া শেষ হলেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হবে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম এক্সটি পোল রেজাল্ট প্রকাশ করবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে।

গতবারের ভোটের ফল

২০১৯ সালে হরিয়ানায় ত্রিশঙ্কু বিধানসভার ফল বেরোয়। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৯০ আসনের মধ্যে বিজেপি পায় ৪০টি আসন। কংগ্রেস পায় ৩১টি আসন। জেজেপি পায় ১০টি ও আইএনএলডি পায় ১টি আসন। এরপরে বিজেপি ও জেজেপি মিলে হরিয়ানায় সরকার গঠন করে। তবে গত লোকসভা নির্বাচনের আগে সেই জোট ভেঙে যায়। বিজেপি দুর্বল হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+