Haryana Assembly Election 2024 Live Updates: কেমন ভোট হল হরিয়ানায়? ভোট পড়ল কত শতাংশ? রইল নির্বাচনের আপডেট

হরিয়ানায় এবছরের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই এবং কংগ্রেসের কাছে ফিরে আসার লড়াই। বহুদিন এরাজ্যে ক্ষমতায় নেই কংগ্রেস। অন্যদিকে গত ৯ বছরের বেশি সময় বিজেপি ক্ষমতায় থাকলেও এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া গেরুয়া শিবিরের পালে লেগেছে। গত লোকসভা ভোটের ফলাফলেই তা টের পাওয়া গিয়েছে।

ফলে সবমিলিয়ে এবারে হরিয়ানার ভোট জমজমাট হতে চলেছে। কংগ্রেস-বিজেপি বাদেও স্থানীয় জেজেপি ও আইএনএলডি জোট ভোটে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ভোট সংক্রান্ত সমস্ত তথ্য চটজলদি জানতে চোখ রাখুন লাইভ ব্লগে।

Oct 05, 2024, 7:46 pm IST

কড়া নিরাপত্তায় বন্ধ করা হচ্ছে ইভিএম!

কড়া নিরাপত্তায় বন্ধ করা হচ্ছে ইভিএম!
Oct 05, 2024, 6:35 pm IST

ভোট শেষ, ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য

ভোট শেষ, ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য। আর সেই ছবি এবং ভিডিও ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায় ।
Oct 05, 2024, 6:32 pm IST

৬১ শতাংশ ভোট হরিয়ানায়

৬১ শতাংশ ভোট হরিয়ানায়! কি বলছে নির্বাচন কমিশন? জানুন
Oct 05, 2024, 5:15 pm IST

চারটে পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল?

হরিয়ানায় বিকেল চারটে পর্যন্ত ৫৪.৩ শতাংশ ভোট পড়েছে। এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।
Oct 05, 2024, 5:01 pm IST

নজর বুথ ফেরত সমীক্ষায়!

ভোট মিটলেই সাড়ে ৬টার পর থেকেই বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করবে। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যের দিকেই তাকিয়ে সকলে।
Oct 05, 2024, 4:44 pm IST

বিজেপির শাসনকালে উন্নতি হয়েছে

গত ১০ বছরে বিজেপির শাসনকালে উন্নতি হয়েছে রাজ্যের, হরিয়ানার ভোটের দিনে এমনই জানিয়েছেন কুস্তি কোচ তথা ভিনেশ ফোগাটের কাকা মহাবীর সিং ফোগাট।
Oct 05, 2024, 4:17 pm IST

কোথায় কত ভোটদান হল-

আম্বালা: 49.39% , ভিওয়ানি: 50.31% , চরখি দাদরি, 47.08%, ফরিদাবাদ: 41.74% , ফতেহাবাদ: 52.46%, গুরুগ্রাম: 38.61%, হিসার: 49.68% , জিন্দ: 53.94% কাটিহাল: 49.17%, কুরুক্ষেত্র: 52.13% , মেওয়াত: 56.59% পঞ্চকুলা: 42.60% , পানিপথ: 49.40%, রেওয়ারি: 50%, যমুনানগর: 56.79%
Oct 05, 2024, 3:57 pm IST

বিকেল ৩টা পর্যন্ত ৪৯.১৩ শতাংশ ভোট পড়েছে

বিকেল ৩টা পর্যন্ত হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৪৯.১৩ শতাংশ ভোট পড়েছে।
Oct 05, 2024, 3:31 pm IST

ভোট চলছে নু'তে!

হরিয়ানা বিধানসভার নু'তে ভোট চলছে। শেষবেলাতেও ভোটের লাইনে লম্বা লাইন।
Oct 05, 2024, 3:13 pm IST

ভোট পড়েছে ৩৬.৬৯ শতাংশ

দুপুর ১ টা পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে ৩৬.৬৯ শতাংশ। আর কোথায় কত ভোট পড়ল? জেনে নিন-
Oct 05, 2024, 2:36 pm IST

মোটের উপর ভোট শান্তিপূর্ণ

সকালের দিকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর আসলেও, মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট চলছে হরিয়ানাতে।
Oct 05, 2024, 2:04 pm IST

হরিয়ানায় কত আসন পাবে কংগ্রেস?

হরিয়ানায় অন্তত ৭৫টি আসন পাবে কংগ্রেস। এমনটাই দাবি কংগ্রেসে প্রার্থী অশোক তানওয়ারের।
Oct 05, 2024, 1:38 pm IST

কী বলছেন ভিনেশ? জানুন

শনিবার ভোট দান শেষে সংবাদ সংস্থা এএনআইকে ভিনেশ বলেন, আমি সেই রাজনৈতিক দলকে ভোট দিয়েছি যারা নারীর অধিকার ও চাকরি দেওয়ার জন্য কাজ করে। আপনারা সবাই জানেন আমি কোন দলের কথা বলছি। ভিনেশ রাজ্যবাসীর কাছে আবেদন করেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।
Oct 05, 2024, 1:18 pm IST

ভালো ভোটিং'য়ের আশা নির্বাচন কমিশনের

হরিয়ানা নির্বাচন কমিশনের নোডাল অফিসার মণীশ কুমার লোহান জানিয়েছেন, সমস্ত বুথে ভোটগ্রহণ যথাসময়ে শুরু হয়েছে। এখনও পর্যন্ত ২৫ শতাংশ ভোটের হার। . গতবার ভোটারের উপস্থিতি ছিল ৬৮-এর বেশি। এবার আরও ভালো পোলিং হবে বলে মন্তব্য করেছেন হরিয়ানা নির্বাচন কমিশন।
Oct 05, 2024, 12:49 pm IST

অন্য মুডে মোদী!

হরিয়ানায় ভোট চলছে! চাপা টেনশন। পরিবররতন নাকি প্রত্যাবর্তন? এর মধ্যেই একেবারে অন্যমুডে মহারাষ্ট্রে ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
Oct 05, 2024, 12:36 pm IST

উৎসবের মেজাজে ভোট চলছে হরিয়ানায়

উৎসবের মেজাজে ভোট চলছে হরিয়ানায়
উৎসবের মেজাজে ভোট চলছে হরিয়ানায়। আর সেই ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়ার ক্যামেরায়।
Oct 05, 2024, 12:11 pm IST

দুপুর ১১ টা পর্যন্ত ভোট শতাংশ!

বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও শান্তিওপূর্ণ ভাবেই ভোট হচ্ছে হরিয়ানায়। এক নজরে দেখে নিন দুপুর ১১ টা পর্যন্ত ভোট শতাংশ কেমন রয়েছে?
Oct 05, 2024, 11:52 am IST

মুখ্যমন্ত্রী তাহলে কে?

বিজেপি প্রার্থী অনিল ভিজ বলেন, হরিয়ানায় ফের বিজেপি সরকার গঠন করবে। তবে দল যদি মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে চায়, তাহলে এই বিষয়ে বৈঠক হবে। আর তা হবে মুখ্যমন্ত্রীর বাসভবনে। তবে দলের মধ্যে এই মুহূর্তে তিনিই প্রবীণ বলে নিজেে দাবি করেন।
Oct 05, 2024, 11:24 am IST

ঘোড়ায় চেপে ভোট কেন্দ্রে বিজেপি সাংসদ

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যতিক্রমী ছবি! ভোট দিতে ঘোড়ায় চড়ে কুরুক্ষেত্রের ভোট কেন্দ্রে বিজেপি সাংসদ নবীন জিন্দাল।
Oct 05, 2024, 11:07 am IST

বিজেপি প্রার্থী অনিল ভিজ ভোট দিলেন!

আম্বালা ক্যান্ট বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী অনিল ভিজ হরিয়ানার আম্বালার একটি কেন্দ্রে ভোট দিলেন।
Oct 05, 2024, 10:42 am IST

মার্জিন বিপুল হবে, ক্ষমতায় ফিরছে কংগ্রেস

মার্জিন বিপুল হবে, ক্ষমতায় ফিরছে কংগ্রেস। ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন কংগ্রেস সাংসদ। মানুষ তাদের পক্ষেই রইয়েছেন বলেও মন্তব্য।
Oct 05, 2024, 10:22 am IST

কংগ্রেস আসছে...

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা ভোট দিলেন। এরপরেই তিনি বলেন, প্রত্যেকের উচিত তাদের ভোটোধিকার প্রয়োগ করা। জনগণের মন তৈরি হয়েছে, এবার কংগ্রেস সরকার গঠন হবে হরিয়ানায়। স্লোগান দিয়ে বলেন, কংগ্রেস আসছে। বিজেপি যাচ্ছে।
Oct 05, 2024, 10:04 am IST

ভোট দিলেন ববিতা!

বিজেপি নেত্রী ববিতা ফোগাট রাজ্যের কল্যাণ ও উন্নয়নের জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভিনেশ ফোগাটের কংগ্রেস যোগ নিয়ে তিনি বলেন, কোন দলে যোগ দিতে চান সেটা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তাদের পছন্দ । তবে আমি সিদ্ধান্তকে সম্মান করি.
Oct 05, 2024, 9:48 am IST

সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার?

হরিয়ানা বিধানসভা নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত কেমন হল ভোট গ্রহণ? তথ্য দিয়ে জানাল নির্বাচন কমিশন। জানুন সেই তথ্য-
Oct 05, 2024, 9:37 am IST

ভোটাধিকার প্রয়োগ পদকজয়ীর

ভোটাধিকার প্রয়োগ পদকজয়ীর
হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন অ‌লিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের। আজ শনিবারই কলকাতায় আসবেন তিনি। চড়ছে পারদ।
Oct 05, 2024, 9:19 am IST

প্রথমে ভোটদান, এরপর জল...

হিসার বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সাবিত্রী জিন্দালের মেয়ে সীমা জিন্দল বলেন 'পহেলে মাতদান ফির জল পান'। এই নির্বাচন রাজ্যের মানুশের জন্য বড়'যজ্ঞ'। তাই, প্রত্যেকেরই ভোট দেওয়া উচিত..."
Oct 05, 2024, 9:11 am IST

শান্তিপূর্ণ ভোট চলছে হরিয়ানায়

ভোট শুরুর বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। কোনও অশান্তির খবর নেই।
Oct 05, 2024, 8:51 am IST

সকালে ভোটের পর সন্ধ্যায় সমীক্ষার ফল

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট প্রক্রিয়া শেষ হলেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হবে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম এক্সটি পোল রেজাল্ট প্রকাশ করবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে।
Oct 05, 2024, 8:27 am IST

ভোট দিলেন ভিনেশ ফোগাট

ভোট দিলেন জুলনা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। তিনি বলেন, সবথেকে বড় গণতন্ত্রের উতসব চলছে। মানুষ যাতে ভোট দেন সেই আবেদন করেন ফোগাট।
Oct 05, 2024, 7:59 am IST

ক্ষমতায় ফিরছে বিজেপি

লাডওয়া বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। ভোট দিয়ে তিনি বলেন, হরিয়ানার জনগণকে একশো শতাংশ ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই। আগামী ৮ই অক্টোবর বিশাল ব্যবধানে তৃতীয়বার বিজেপি এই রাজ্যের ক্ষমতায় ফিরছে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+