Haryana Assembly Election 2024: হরিয়ানায় ৯০ আসনে ভোট কবে? সবচেয়ে বড় বিধানসভায় বারবার বদলায় বিধায়ক

Haryana Assembly Election 2024: হরিয়ানায় কি ক্ষমতা ধরে রাখতে পারবে সরকার? নাকি পালাবদলের অপেক্ষা। উত্তর মিলবে অক্টোবরের ৮ তারিখ।

হরিয়ানা বিধানসভার ৯০টি আসনে ভোটগ্রহণ হবে অক্টোবরের ৫ তারিখ। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের পর মনোহরলাল খট্টরকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। পরে নয়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয়।

Haryana Assembly Election 2024

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৪০টি আসনে। কংগ্রেস জেতে ৩১টিতে। জননায়ক পার্টির ঝুলিতে গিয়েছিল ১০টি ভোট। সাতটি আসনে জয়লাভ করেছিলেন নির্দলরা। ১টি করে আসনে জেতে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, হরিয়ানা লোকহিত পার্টির প্রার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা ২.০৪ কোটি। ১.০৭ কোটি পুরুষ এবং ৯৫ লক্ষের বেশি মহিলা ভোটার রয়েছেন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ৪৬৭। ভোটার সংখ্যার নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা আসন হলো নারনাউল। সবচেয়ে বড় বিধানসভা বাদশাপুর।

মহেন্দ্রগড় জেলার নারাউল বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১.৫৮ লক্ষ। তাঁদের মধ্যে ৮৩ হাজার পুরুষ ও ৭৩ হাজার মহিলা ভোটার রয়েছেন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির ওম প্রকাশ যাদব। হ্যাটট্রিক নিশ্চিত করার পথে তাঁর প্রতিপক্ষরা হলেন আম আদমি পার্টির রবিন্দর সিং মাত্রু ও কংগ্রেসের রাও নরিন্দর সিং।

গুরগাঁও জেলার বাদশাপুর বিধানসভা কেন্দ্রে রয়েছেন সবচেয়ে বেশি ভোটার। এখানে ৫.২ লক্ষ ভোটারের মধ্যে ২.৭৫ লক্ষ পুরুষ ও ২.৪৫ লক্ষ মহিলা ভোটার। উত্তরপ্রদেশে ভোটার সংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম বিধানসভা গুরগাঁও, সেখানে ৪.৪. লক্ষ ভোটার রয়েছেন।

২০১৯ সালের নির্বাচনে বাদশাপুর থেকেন জেতেন নির্দল প্রার্থী রাকেশ দৌলতাবাদ। তিনি ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মণীশ যাদবকে। দৌলতাবাদ পরে বিজেপি জোটকে সমর্থন করেন। চলতি বছর মে মাসে দৌলতাবাদ প্রয়াত হন। তাঁর স্ত্রী কুমুদনী রাকেশ দৌলতাবাদের সঙ্গে মূল লড়াই বিজেপির নরবীর সিংয়ের। ২০০৯ সালে এই আসনে জেতেন কংগ্রেস প্রার্থী ধরমপাল যাদব। ২০১৪ সালের বিধানসভা ভোটে জিতেছিলেন নরবীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+