Haryana Assembly Election 2024: এগজিট পোল মুখ থুবড়ে পড়ল হরিয়ানায়, কংগ্রেস বাড়লেও রেকর্ড জয় বিজেপির
Haryana Assembly Election 2024: হরিয়ানা বিধানসভা নির্বাচনে পালাবদলের আভাস মিলেছিল এগজিট পোলে। কিন্তু তা পুরোপুরি ভুল প্রমাণিত হলো বাস্তবে।
প্রাথমিক ট্রেন্ডেই কংগ্রেস এগিয়ে ছিল। কিন্তু ভোট গণনা যত এগিয়েছে তত হাসি চওড়া হয়েছে বিজেপি শিবিরে।

হরিয়ানায় ৫ অক্টোবর ভোট হয়েছিল। সেদিন সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এগজিট পোল। তার সামগ্রিক গড় বা পোল অব পোলসে দেখা গিয়েছিল, কংগ্রেস জোট পেতে পারে ৯০টি আসনের মধ্যে ৫৪টি আসন। বিজেপির আসন কমে হতে পারে ২৭টি। জেজেপি জোট ১টি, আইএনএলডি জোট ২টি এবং অন্যান্যরা ৬টি আসনে জিততে পারে।
দৈনিক ভাস্করের এগজিট পোলে বিজেপির ১৯ থেকে ২৯ এবং কংগ্রেসের ৪৪ থেকে ৫৪টি আসন পাওয়ার আভাস দেওয়া হয়েছিল। সিভোটার-ইন্ডিয়া টুডের এগজিট পোলে কংগ্রেসের ৫০ থেকে ৫৮টি এবং বিজেপির ২০ থেকে ২৮টি আসনে জেতার কথা বলা হয়েছিল। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের এগজিট পোলে বিজেপি ১৮ থেকে ২৪ ও কংগ্রেস ৫৫ থেকে ৬২টি আসন পাবে বলে উল্লেখ করা হয়।
রেড মাইক-দাতাংশ এগজিট পোলে বিজেপির ২০ থেকে ২৫টি এবং কংগ্রেসের ৫০ থেকে ৫৫টি আসনে জেতার আভাস দেওয়া হয়। ধ্রুব রিসার্চও কংগ্রেসকে ৫০ থেকে ৬৪টি আসনে এবং বিজেপিকে ২২ থেকে ৩২টি আসনে এগিয়ে রাখে। পিপলস পালসের এগজিট পোলে কংগ্রেসের ৪৯ থেকে ৬০টি এবং বিজেপির ২০ থেকে ৩২টি আসনে জেতার ইঙ্গিত দেওয়া হয়।
কিন্তু বাস্তবে দেখা গেল এবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮টি, কংগ্রেস ৩৭টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ২টি ও নির্দলরা তিনটি আসনে জিতেছে। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ৪০টি আসন, কংগ্রেস ৩১টি, জননায়ক জনতা পার্টি ১০টি, নির্দল ৭টি এবং আইএনএলডি ও হরিয়ানা লোকহিত পার্টি ১টি আসনে জিতেছিল।
২০১৯ সালের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ৩৬.৪৯ শতাংশ ভোট, কংগ্রেস ২৮.০৮ শতাংশ ভোট, জেজেপি ১৪.৮০ শতাংশ ও আইএএনএলডি ২.৪৪ শতাংশ ভোট। এবার বিজেপি পেয়েছে ৩৯.৯৪ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩৯.০৯ শতাংশ ভোট, জেজেপির ভোট কমে হয়েছে ০.৯০ শতাংশ, আইএনএলডি পেয়েছে ৪.১৪ শতাংশ ভোট।
ফলে বিজেপির প্রাপ্ত ভোট ও আসন এবার যেমন বেড়েছ, তেমনই কংগ্রেসের আসনও বেড়েছে। বিজেপির তুলনায় বেশি ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, বিরোধী ভোট জেজেপি থেকে অনেকটাই চলে গিয়েছে কংগ্রেস শিবিরে।
২০১৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। এবার তার থেকে ১টি এবং গতবারের তুলনায় ৮টি আসন বেড়েছে। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ৩৩.২ শতাংশ ভোট, আইএনএলডি পেয়েছিল ২৪.১ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছিল ২০.৬ শতাংশ ভোট। সেবার আইএনএলডি ১৯টি ও কংগ্রেস ১৫টি আসনে জিতেছিল। কংগ্রেস শিবির আশাবাদী ছিল হরিয়ানায় সরকারে ফেরার ব্যাপারে। কিন্তু সেই উদ্দেশ্য সাধিত হলো না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications