রাজ্যসভার প্রার্থী ঘোষণায় বড় চমক আপের, হরভজন সিং থেকে রাঘব চাড্ডা কারা থাকলেন তালিকায়
রাজ্যসভার প্রার্থী ঘোষণায় বড় চমক আপের, হরভজন সিং থেকে রাঘব চাড্ডা কারা থাকলেন তালিকায়
পাঞ্জাবে সরকার গড়ার পর রাজ্যসভার প্রার্থী নিয়ে বড় চমক দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং থেকে শুরু করে রাঘব চাড্ডা। আগামী ৩১ মার্চ পাঞ্জাবের ৫টি রাজ্যসভা আসনে নির্বাচন। এবার পাঞ্জাবে আপের বিপুল জয় এবং সরকার গড়ার সুবাদে রাজ্যসভাতেও প্রার্থীর সংখ্যা বাড়তে চলেছে। ৫টি আসনেই আপ প্রার্থী দিতে চলেছে।

ক্রিকেটারদের সঙ্গে রাজনীতির যোগ নতুন কিছু নয়। একুশের ভোটের আগে সৌরভ গাঙ্গুলিকে নিয়েও টানাটানি হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ সেই সময় জল্পনা শুরু হয়েছিল তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এর জন্য সৌরভের উপরে চাপ তৈরি করা হচ্ছিল। সেকারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সৌরভের কুশল সংবাদ নিতে তাঁর বাড়িতে।
পাঞ্জাবেও রাজনীতির সঙ্গে ক্রিকেটারদের যোগ নতুন কোনও ঘটনা নয়। ২০২২-এ পাঞ্জাব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। সেই পাঞ্জাবে আবার আম আদমি পার্টির রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন িসং। তবে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি আপের পক্ষ থেকে তবে ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন স্পিনারের উপরে ভরসা রেখেছেন কেজরিওয়াল।
রাজ্য সভার পাঁচজন প্রার্থীর মধ্যে আরেকটি নাম যেটি শোনা যাচ্ছে সেটা রাঘব চড্ডা। ৩৩ বছরের রাঘব চড্ডা সাংসদ হলে তিনিই হবেন সর্বকনিষ্ঠ সাংসদ। ২০২০ সালে দিল্লিতে আপের দায়িত্বে ছিলেন তিনি। পাঞ্জাবেও আপের ভাল ফলের নেপথ্যের কারগর নাকি এই রাঘব চাড্ডা। সেই কারণেই তাঁকে রাজ্যসভার টিকিট দিয়ে এক প্রকার পুরস্কৃত করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।
আপের তৃতীয় প্রার্থী হতে চলেছেন আইআইটি দিল্লির অ্যাসোসিয়েট প্রোফেসর সন্দীপ পাঠক। প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছে তাঁেক। তবে অন্তরালে থেকে দীর্ঘদিন ধরেই আপের হয়ে কাজ করে চলেছেন তিনি। পাঞ্জাবে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার নেপথ্যেও তাঁর অনেকটা অবদান ছিল বলে জানা যায়। কেজরিওয়াল নিজে সরাসরি সন্দীপ পাঠকের সঙ্গে যোগাযোগ রাখেন।
আপের চতুর্থ প্রার্থী অশোক মিত্তল। লাভলি প্রফেশনল ইউনিভার্সিটির মালিক তিনি। ২০০১ সালে এই শিক্ষা প্রতিষ্ঠীনটি তৈরি করেছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে দেশের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই তিনি আপের সঙ্গে যুক্ত। তাঁকেও রাজ্যসভার টিকিট দিতে চলেছে আম আদমি পার্টি।
আপের পঞ্চম প্রার্থী সঞ্জীব অরোরা লুিধয়ানার শিল্পপতি তিনি। পাঞ্জাবকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার প্রতিশ্রুতি গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন আর পাঞ্জাবের যুবকদের বাইরে ছুটতে হবে না কাজের জন্য। রাজ্যেই তাঁরা কাজ পাবেন। শিল্পপতি সঞ্জীব অরোরাকে রাজ্যসভার িটকিট দেওয়ার নেপথ্যে কি সেই পরিকল্পনাই কাজ করছে আম আদমি পার্টির।












Click it and Unblock the Notifications