Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পদ্মশিবির ছাড়তেই কোপ! কৃষক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় পাঞ্জাবে গ্রেফতার হরসিমরত কউর

পদ্মশিবির ছাড়তেই কোপ! কৃষক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় পাঞ্জাবে গ্রেফতার হরসিমরত কউর

পাঞ্জাবে কৃষক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় গ্রেফতার অকালিদল নেত্রী হরসিমরত কউর। চণ্ডীগড়-জিরাকপুর সীমানা থেকে পুলিস তাঁকে গ্রেফতার করে। চণ্ডীগড়ে কিষাণ মার্চের নেতৃত্বে ছিলেন তিনি। কৃষিবিলের বিরোধিতায় কয়েকদিন আগেই মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন হরসিমরত কউর। এনডিএ জোর ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় শিরোমণি অকালি দল।

 গ্রেফতার হরসিমরত কউর

গ্রেফতার হরসিমরত কউর

কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার শিরোমণি অকালিদল নেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর। চণ্ডীগড় ও জিরাকপুরের সীমানা থেকে পুলিস তাঁকে গ্রেফতার করে। চণ্ডীগড়ে কিষাণ মার্চের নেতৃত্বে ছিলেন তিনি। তাঁকে পুলিস হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

মন্ত্রিত্ব ছাড়লেন হরসিমরত কউর

মন্ত্রিত্ব ছাড়লেন হরসিমরত কউর

মোদী সরকারের কৃষিবিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন শিরোমণি অকালিদল নেত্রী হরসিমরত কউর। কিছুতেই এই কৃষি বিল পাঞ্জাবের কৃষকরা মেনে নেবে না বলে জানিয়েছিলেন তিনি। কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই রাতারাতি মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। তার জেরেই এই কোপ বসে মনে করা হয়েছে।

এনডিএ জোট ছাড়ল স্যাড

এনডিএ জোট ছাড়ল স্যাড

কৃষি বিলের বিরোধিতায় এনডিএ জোট থেকে বেরিয়ে আসার মত বড় সিদ্ধান্ত নেয় স্যাড বা শিরোমণি অকালি দল। মোদী সরকারের কৃষিবিলের বিরোধিতায় সেটাই ছিল প্রথম বড় ধাক্কা। তারপরেই বিরোধীরা সোচ্চার হয়ে সংসদে। রাজ্যসভায় তুলকালাম কাণ্ড ঘটে। সাসপেন্ড করা হয় ৮ সাংসদকে। তাই নিয়ে শুরু অবস্থান বিক্ষোভ।

 উত্তাল পাঞ্জাব

উত্তাল পাঞ্জাব

কৃষি বিলের বিরোধিতা প্রথম পাঞ্জাবে শুরু হলেও তার আঁচ গিয়ে পড়ে গোটা দেশে। উত্তাল হয়ে ওঠেন কৃষকরা। উত্তর থেকে দক্ষিণ. পূর্ব থেকে পশ্চিম কৃষক বিক্ষোভে অবরোধ বিক্ষোভ চলতে শুরু করেছে একাধিক রাজ্যে। পাঞ্চাবে কৃষক বিক্ষোভের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+