ফিরতে চলেছেন ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, টুইট কেন্দ্রীয় মন্ত্রীর
ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে( Kyiv) গুলি বিদ্ধ ভারতীয় ছাত্রকে ফিরিয়ে আনা হচ্ছে সোমবার। এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসর) ভিকে সিং (vk singh)। অপারেশন গঙ্গার (Operation Ganga) অংশ হি
ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে( Kyiv) গুলি বিদ্ধ ভারতীয় ছাত্রকে ফিরিয়ে আনা হচ্ছে সোমবার। এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসর) ভিকে সিং (vk singh)। অপারেশন গঙ্গার (Operation Ganga) অংশ হিসেবেই হরজ্যোত সিং নামে ওই ছাত্রকে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
|
পোল্যান্ডে রয়েছেন ভিকে সিং
অপারেশন গঙ্গার কাজে তদারকি করতে মন্ত্রিসভার ৪ সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজিজু, ভিকে সিং এবং হরগীপ পুরীকে চার দেশে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে জেনারেল (অব) ভিকে সিং রয়েছেন পোল্যান্ডে। অপারেশন গঙ্গায় এখনও পর্যন্ত ১৫৯২০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।
|
মন্ত্রীর টুইট
এদিন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অব) ভিকে সিং টুইট করে বলেছেন হরজ্যোত সিং কিয়েভে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় তাঁর পাসপোর্টও হারিয়ে গিয়েছিল। তাঁকে সোমবার দেশে ফেরানো হচ্ছে। মন্ত্রী টুইটে বলেছেন সরকার আশা করছে বাড়ির খাবার খেয়ে এবং পরিজনদের সঙ্গে থেকে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

দূতাবাসের সাহায্য পাননি বলেছিলেন ওই ছাত্র
গত মাসে কিয়েভ ছেড়ে লভিভ যাওয়ার সময় গুলি বিদ্ধ হয়েছিলেন ওই ছাত্র। আঘাতের জেরে তাঁর পা-ও ভেঙে যায়। বুলেট লেগেছিল কাঁধে। তবে বুলেটটি বের করা হয়েছে বলে কিয়েভ সিটি হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি। সেই সময় হরজ্যোত সিং দাবি করেছিলেন তিনি ভারতীয় দূতাবাসের কোনও সাহায্য পাননি। দূতাবাসে যোগাযোহ করলে বারে বারেই বলা হয়েছে, তারা কিছু করবেন, কিন্তু তিনি কোনও সাহায্য পাননি বলেই জানিয়েছিলেন।

শেষ দফার অপারেশন গঙ্গা
এদিন ভারত সরকারের তরফে জানানো হয়েছে শেষ দফার অপারেশন গঙ্গার অভিযান শুরু করা হয়েছে। আটকে পড়া ছাত্রছাত্রীদের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছতে বলা হয়েছে। এদিন ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, যেসব ছাত্রছাত্রী কিংবা ভারতীয়রা দূতাবাসের ব্যবস্থা ছাড়া নিজেদের ঠিক করা জায়গায় রয়েছেন, তাঁরা যেন সকাল ১০ টা থেকে রাত ১২ টার মধ্যে বুদাপেস্টে চলে আসেন। তবে অনেক ছাত্র, যাঁরা দেশে ফিরে এসেছেন, তাঁরা সরকারের অপারেশন গঙ্গা উদ্ধার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, প্রতিবেশী দেশগুলি থেকে বিনামূল্যের বিমান পরিষেবা নয়, ইউক্রেন থেকে বেরনোর সময়তেই সাহায্যের দরকার ছিল।












Click it and Unblock the Notifications