ছুটির দিন বদলে গেল! জন্মাষ্টমীর আগে নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
জন্মাষ্টমীর ছুটিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার হরিয়ানায় জন্মাষ্টমীর ছুটিতে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে বদলে যাচ্ছে ছুটির দিন।
জন্মাষ্টমীর ছুটিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার হরিয়ানায় জন্মাষ্টমীর ছুটিতে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে বদলে যাচ্ছে ছুটির দিন। ২৪ আগস্ট জন্মাষ্টমীর ছুটি ধার্য ছিল। এবার হরিয়ানায় ছুটি একদিন এগিয়ে এল। জন্মাষ্টমী উপলক্ষে ছুটি মিলবে ২৪-এর পরিবর্তে ২৩ আগস্ট।

হরিয়ানার বিজেপি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, জন্মাষ্টমীর ছুটি একদিন এগিয়ে ২৩ আগস্ট করা হচ্ছে। অর্থাৎ একদিন এগিয়ে আসছে ছুটি। তবে কী কারণে ছুটির দিন এগিয়ে আনা হল, তা স্পষ্ট করে হরিয়ানার রাজ্য সরকার। হরিয়ানার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই নির্দেশিকা জারি করেছে।
ফলে হরিয়ানার সরকারি অফিস, স্কুল, কলেজ-সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২৪-এর পরিবর্তে ২৩ আগস্ট ছুটি থাকবে। এর ফলে বহু ক্ষেত্রে টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। যে সমস্ত প্রতিষ্ঠানে শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেই সমস্ত সরকারি কর্মীরা তিনদিন ছুটি উপভোগ করতে পারবেন।
আবার অনেকের সমস্যা হল। যাঁদের শনিবার ছুটি নয়, তাঁদের মাঝে অফিস করতে হবে একদিন। শুক্রবার ছুটি পাবেন তাঁরা। একদিন বাদে আবার রবিবার ছুটি। শনিবার ছুটি হলে পরপর দুদিন ছুটির আনন্দ তাঁরা উপভোগ করতে পারতেন অন্যভাবে।












Click it and Unblock the Notifications