Haris Farooqi Arrested: বড় সাফল্য অসম পুলিশের! গ্রেফতার ISIS ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকি
Haris Farooqi Arrested: বড়সড় সাফল্য অসম এসটিএফের। গ্রেফতার ISIS ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকি (Haris Farooqi)। অসমের ধুবরি জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।
ধৃত ইসলামিক স্টেটের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। ঘটনার পরেই অসমজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অ্যালার্ট করা হয়েছে সমস্ত বাহিনীকে। পাশাপাশি STF এর সদর দফতরেও নিরাপত্তা বাড়ানো (Haris Farooqi Arrested) হয়েছে বলে জানা গিয়েছে।

অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করবে হারিস ফারুকি (Haris Farooqi) এবং তাঁর এক সহযোগী। গোপন সূত্রে খবর আসে অসম পুলিশের কাছে। সেই মতো সীমান্তে অ্যালার্ট করা হয় বাহিনীকে। কড়া নজরদারী চালায় অসম পুলিশের এসটিএফ।
সীমান্ত পার হতেই ISIS ইন্ডিয়ার প্রধান এবং এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধুবরি জেলা থেকে গুয়াহাটিতে এসটিএফের হেড কোর্য়াটারে নিয়ে যাওয়া হয়েছে হারিস ফারুকিকে। অসম পুলিশের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, ফারুকি এবং তার সঙ্গীকে ধর্মশালা এলাকা থেকে এসটিএফ গ্রেফতার করেছে।
Based on specific input, two top-rung leaders of ISIS in India were apprehended from the Dharmasala area of Dhubri Sector and brought to the STF office in Guwahati. The accused are also wanted accused of NIA. They have been identified as Haris Farooqi @ Harish Ajmal Farukhi of… pic.twitter.com/1Zi4xAHha3
— ANI (@ANI) March 20, 2024
গুয়াহাটিতে এসটিএফের হেড কোর্য়াটারে নিয়ে আসা হয়েছে। ফারুকির বিষয়ে নির্দিষ্ট তথ্য আসে। আর সেই তথ্যের ভিত্তিতে যাবতীয় পরিকল্পনা করা হয়। পাতা হয় ফাঁদ। আর সেই পাতা ফাঁদেই ধরা পড়ে ISIS ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকি (Haris Farooqi)। এমনটাই জানিয়েছেন অসম পুলিশের প্রধান জনসংযোগ আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, হারিস ফারুকি (Haris Farooqi) এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইসলামিক স্টেটে নিয়োগ, অবৈধ ভাবে টাকা তোলা সহ একাধিক কার্যকলাপের সঙ্গে জড়িত হারিস ফারুকি। এই প্রসঙ্গে প্রণব জ্যোতি গোস্বামী আরও বলেন, উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা হারিস ফারুকি।
তার সহযোগীর নাম অনুরাগ সিং। সে পানিপথের বাসিন্দা। ধর্ম বদল করে নাম বদল করেছে অনুরাগ। তাঁর স্ত্রী বাংলাদেশের নাগতিক বলেও জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার তদন্ত এনআইএ নিতে পারে বলে জানা গিয়েছে।
দিল্লি সহ একাধিক রাজ্যে হারিস ফারুকি (Haris Farooqi) এর বিরুদ্ধে এফআইআর রয়েছে। সমস্ত মামলার তদন্ত এনআইএ করতে পারে বলে জানা গিয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications