একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হবে হরিদ্বারের মেয়ে সৃষ্টি গোস্বামী

একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হবে হরিদ্বারের মেয়ে সৃষ্টি গোস্বামী

দেশ বা রাজ্য সামলাতে পারেন মেয়েরাও। সেই দক্ষতা রয়েছে তাদের মধ্যে। আর তাই ২৪ জানুয়ারি জাতীয় কন্যা দিবস উপলক্ষ্যে হরিদ্বারের বাসিন্দা সৃষ্টি গোস্বামী একদিনের জন্য উত্তরাখণ্ডের শিশু মুখ্যমন্ত্রীর পদ সামলাবে। এর আগেও ২০১৮ সালে সৃষ্টি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই কিশোরী রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী গায়াসাইন থেকে রাজ্য পরিচালনা করবে এবং ত্রিভেন্দ্র সিং রাওয়াত সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করবে। যার মধ্যে রয়েছে অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প।

একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হবে হরিদ্বারের মেয়ে সৃষ্টি গোস্বামী


ওই কিশোরী মুখ্যমন্ত্রীর দপ্তরের দায়িত্ব নেওয়ার আগে, উত্তরাখণ্ড সরকারের বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকেরা তাঁদের প্রত্যেকের পরিকল্পনার বিষয়ে পাঁচ মিনিটের উপস্থাপনা দেবেন। উত্তরাখণ্ডের শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবকে চিঠি লিখে জানানো হয়েছে যে ওইদিন যেন সমস্ত শীর্ষ অধিকর্তারা উপস্থিত থাকেন। কমিশনের সভানেত্রী ঊষা নেগি জানিয়েছেন যে ওইদিন ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের বিধানসভা ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নেগি জানান যে কমিশন একটি শিশু বিধানসভা গঠন করেছে এর জন্য।

বর্তমানে উত্তরাখণ্ডের শিশু বিধানসভার দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হল সৃষ্টি গোস্বামী। ওই কিশোরী হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা। কিশোরীর বাবা প্রবীণ একজন ব্যবসায়ী এবং তার মা সুধা গোস্বামী গৃহবধূ। সৃষ্টি রুরকির বিএসএম পিজি কলেজের বিএসসি এগিকালচারের সপ্তম সেমিস্টারের পড়ুয়া। অতীতে ওই কিশোরী আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে বহু অনুষ্ঠানে যোগ দিয়েছিল। ২০১৮ সালের মে মাসেও সৃষ্টি উত্তরাখণ্ড শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+