Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুখবর আসবে শীঘ্রই, বিজেপিতে যোগদান নিয়ে বললেন হার্দিক

যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাত সফরে নেমেছিলেন তখনই হার্দিক প্যাটেলের বিজেপিতে যোগদানের জন্য ছাড়পত্র মিলেছিল। পতিদার নেতা হার্দিক প্যাটেল ১৯ মে কংগ্রেস ছেড়েছেন। ৩০ মে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সুখবর আসবে শীঘ্রই, বিজেপিতে যোগদান নিয়ে বললেন হার্দিক

এক সাক্ষাত্কারে, প্যাটেল আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও রহস্যময় উত্তর দিয়েছেন। আসলে এটাই হয়ে থাকে। তবে তিনি বিজেপিতে যাবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর কথা শুনলে মনে হবে তিনি যেন নতুন দল গঠন করে সবাইকে চমকে দিতেও পারেন। তবে তিনি কংগ্রেস নিয়ে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন ।

তিনি বলেন , "এ নিয়ে আমি এখনও সিদ্ধান্ত নিইনি। যে কোথায় যাব বা কী করব , তাছাড়া এভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়াও ঠিক নয়। আমি খোলা বইয়ের মতো। তবে এটুকু বলতে পারি আগামী পাঁচ দিনের মধ্যে গুজরাতের মানুষের জন্য এবং দেশের মানুষের জন্য সুখবর রয়েছে।"

কংগ্রেসের প্রতি তার মোহভঙ্গের কথা বলতে গিয়ে প্যাটেল বলেছেন, "একজন ২৮ বছর বয়সীও কংগ্রেস ছাড়ছেন, ৫০ বছর বয়সী সুনীল জাখরও কংগ্রেস ছাড়ছেন, ৭৫ বছর বয়সী কপিল সিব্বলও দল ছেড়েছেন। এটা উদ্বেগের কারণ। এখন ভাবতে হবে দলের কী দোষ। যদি কেউ চলে যায়, তবে সেই ব্যক্তির দলের ক্ষতি করার ক্ষমতা বেশি।"

পতিদার কোটা আন্দোলনের নেতা বলেন যে তিনি তার পদত্যাগ পত্রে কংগ্রেসের বিরুদ্ধে তার অসন্তোষ প্রকাশ করেছেন। হার্দিক বলেন, "আমি আমার পদত্যাগপত্রে খুব খোলাখুলি লিখেছিলাম যে আমরা রাজনৈতিক পরিবার নয়। জনগণের আশীর্বাদে আমি যা হওয়ার তা হয়েছি। তাই জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমাকে কাজ করতে না দিলে, ভালো পদ না দিলে চলবে কী করে? "

"এখন পর্যন্ত, আমি গুজরাতের ৬ থেকে ৭ হাজার গ্রাম পরিদর্শন করেছি। আমি যখন মানুষের কাছে যাই, তারা বলে কংগ্রেস জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার সমস্যা ছিল, তাই আমি রাহুল গান্ধীর কাছে গিয়েছিলাম। রাহুল গান্ধীর আমাকে সাহায্য করা উচিত ছিল," তিনি যোগ করেছেন।

প্যাটেল ২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি তার বাবাকে হারানোর পরে পার্টির অসংবেদনশীলতা তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। বলেন , "আমি যখন আমার বাবাকে হারিয়েছি, তখন দলের কোনও নেতা আমায় সমবেদনা জানাতে আসেননি। আপনি যদি আপনার নিজের দলের নেতার দুঃখ বুঝতে না পারেন তবে আপনি কীভাবে রাজ্যের মানুষের দুঃখ বুঝবেন?"

বিজেপি সম্পর্কে কথা বলতে গিয়ে হার্দিক প্যাটেল বলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দল আমার সংরক্ষণের জন্য লড়াইকে সমর্থন করেছিল। "গত ৩০ বছর ধরে, গুজরাতের মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। এর মানে দলটি অবশ্যই জনগণের জন্য কিছু করছে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+