গুজরাট নির্বাচনে এবার অন্যতম মুখ, অথচ'সেক্স ভিডিও' কেলেঙ্কারিতে ফাঁসলেন হার্দিক
সেক্স ভিডিও-তে নাম জড়াল হার্দিক প্যাটেলের। সোমবার এই ভিডিওকে নিয়ে দিনভর উত্তপ্ত থাকে গুজরাটের রাজনৈতিক মহল। নির্বাচনের আবহে এই ভিডিও এক নয়া বিতর্ক তৈরি করেছে।
বিজেপি-কে হারানোই এই মুহূর্তে মহালক্ষ। আর সেই লক্ষে এখন কোমর বেঁধে নির্বাচনী ময়দানে দৌড়ে যাচ্ছেন হার্দিক প্যাটেল। ওবিসি আওতায় প্যাটেলদের সংরক্ষণের দাবিতে গত কয়েক বছর ধরে গণ আন্দোলন চালাচ্ছেন হার্দিক। এবার গুজরাট বিধানসভা নির্বাচনে হার্দিকের চালানো পাতিদ্দার আন্দোলন ইস্যু হিসাবে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। এহেন সময় সেক্স ভিডিও-র সঙ্গে নাম জড়াটব হার্দিকের।

ইউটিউবে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ করা হয়েছে। সোমবার এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিও-তে হার্দিক প্যাটেলের মতো দেখতে একজন যুবককে এক মহিলার সঙ্গে একটি ঘরে দেখা যাচ্ছে।
গুজরাট বিজেপি-র দাবি এই ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে তিনি হার্দিক প্যাটেল। এই ভিডিওটি চলতি বছরের ১৬ মে ক্যামেরাবন্দি করা হয়। এই দিন হার্দিক একটি হোটেলের রুমে এক মহিলার সঙ্গে দেখা করেন বলে গুজরাট বিজেপি-র দাবি।
ইউটিউব-এ যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তাতে টাইম দেখাচ্ছে রাত ১০টা। ভিডিওটিতে দেখতে পাওয়া যুবক কাউকে নেওয়ার জন্য দরজার দিকে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন মোটা মতো মহিলাকে সঙ্গে করে তিনি বিছানার কাছে আসেন। এরপর মহিলাকে বিছানায় বসতে বলেন। ওই যুবকও বিছানার উপরে বসেন। দু'জনের মধ্যে কিছুক্ষণ কথোপকথন চলে। মহিলা ব্যাগ থেকে বের করে কিছু দেখানোর চেষ্টা করেন ওই যুবক। এরপর দেখা যায় যুবকটি মহিলার কাছে ঘেঁষে এসে বসেছেন। কিছুক্ষণ পরে ঘরের লাইট নিবে যায় এবং খানিক কথা বলার পরই মহিলা এবং ওই যুবক বিছানায় শুয়ে পড়েন।
হার্দিক প্যাটেলের পাল্টা অভিযোগ, তাঁর নাম করে যে সেক্স ভিডিও ইউটিউবে ছাড়া হয়েছে তা জাল। এই ভিডিও মর্ফড বলেও তিনি অভিযোগ করেন। হার্দিকের দাবি, সেক্স ভিডিও-র নাম করে তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু, এতে তিনি দমবার পাত্র নন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। হার্দিকের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও সেক্স ভিডিও বিজেপি বাজারে ছাড়তে পারে তা তিনি বহুদিন আগেই বলেছিলেন। সুতরাং তিনি এতে অবাক নন।
হার্দিক পাল্টা বিজেপি-কে হুমকি দিয়ে বলেছেন, যার যা করার করে নিক। কারণ, গুজরাটে বিজেপি-কে হারাতে তিনি কোনওভাবেই পিছু হঠবেন না। পাতিদ্দার আন্দোলনকে হাতিয়ার করেই তিনি লড়ছেন এবং লড়বেন।
अब गंदी राजनीति की शुरुआत हो गई हैं।मुझे बदनाम कर लो कोई फ़र्क़ नहीं पड़ेगा,लेकिन गुजरात की महिलाओ का अपमान किया जा रहा हैं।
— Hardik Patel (@HardikPatel_) November 13, 2017
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি সাফ জানিয়ে দেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন তাই এই বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। যদিও, কংগ্রেস এই সেক্স ভিডিও-র তীব্র সমালোচনা করেছে।
কংগ্রেসের দাবি, সেক্স ভিডিও-র যুবক আদৌ হার্দিক কি না তা প্রমাণিত নয়। আর একজন তাঁর ঘরের ভিতরে কার সঙ্গে দেখা করছেন, কার সঙ্গে কথা বলছেন এটা ভিডিও করে বাজারে ছেড়ে দেওয়াটা অপরাধ। এটা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার লঙ্ঘন বলেও তারা দাবি করে।
গুজরাটের রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, কোনওভাবে এই ঘটনার সঙ্গে অশ্বিন প্যাটেল নামে এক ব্যক্তির যোগ থাকলেও থাকতে পারে। কারণ, এই অশ্বিন কিছুদিন আগে হার্দিকের সেক্স ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছিলেন। এমনকী, বিজেপি-র ওই নেতার দাবি ছিল যে মুসৌরিতে এক মহিলার সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়েছেন হার্দিক। যদিও, পাতিদ্দার আন্দোলনের মুখ বছর বাইশের হার্দিককে পাশে পেতে মরিয়া রাহুল গান্ধী। হার্দিকও চাইছেন বিজেপি বিরোধী শক্তিগুলির সঙ্গে হাত মেলাতে। তাই এই সেক্স ভিডিও কতটা ভোট বাক্সে ফেলবে তা ডিসেম্বরে জানা যাবে।












Click it and Unblock the Notifications