কুড়ুল নিয়ে তেড়ে খোদ দলীয় কর্মীর 'গর্দন' কাটার হুমকি বিজেপি নেতা খট্টরের! ভাইরাল ভিডিও
খোদ দলীয় কর্মীর মুণ্ডচ্ছেদের হুমকি দিলেন বিজেপি নেতা
চলছিল সুষ্ঠুভাবে বিজেপির অভিযান। মহাসমারোহে বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খট্টর গাড়ির মাথায় চড়ে ভিড়ে উপস্থিত জনতাকে সম্বোধন করতে করতে যাচ্ছিলেন। আর তাতেই হল গেরো!

মুখ্যমন্ত্রীকে নিয়ে এগিয়ে যাচ্ছিল কনভয়। আর তাতে রাজকীয় বেশে সদর্পে ছিলেনর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খট্টর। হাতে রুপোর কুড়ুল নিয়ে মনোহর খট্টর সেই উপস্থিত জনতার উদ্দেশে যখন ভাষণ দিচ্ছেন, তখন পিছনে দাঁড়ানো কয়েকজন বিজেপি কর্মী মনোহর খট্টররের মাথায় রুপোর মুকুট পরিয়ে দিতে যান। আর তাতেই আচমকা রেগে ওঠেন হরিয়ানার মুখ্যমন্ত্রী! রেগে উঠতেই এক হাতে কুড়ুল নিয়ে ওই বিজেপি কর্মীদের 'গর্দন' কেটে ফেলার হুমকি দেন মনোহর খট্টর।
ঘটনার ভিডিও প্রকাশ করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। আর সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ' রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।' এমন কটাক্ষের ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শুরু হয়ে যায় তোলপাড়।












Click it and Unblock the Notifications