জাপানি মহিলা পর্যটকের মাথায় ফাটানো হল ডিম! হোলিতে হেনস্থার অভিযোগ
অতিথি দেব ভব! ভারতীয় ধর্ম হিসাবে অতিথিকে আমরা ঈশ্বর রুপে পুজো করে। আর সেখানেই এই ঘটনা। ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের ঝড়। যদিও অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি
Holi Viral Video: গত কয়েকদিন আগেই রঙয়ের উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ। আর এই উৎসবকে কেন্দ্র করে কোথাও চলল পার্টি তো কেউ খেললেন আবার ঘরোয়া ভাবেই। কিন্তু উৎসবকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু এরপরেও এক ঘটনাকে কেন্দ্র করে একেবারে লজ্জাজনক ঘটনা মুখ পুড়ল দেশের এক বিদেশি মহিলাকে জোর করে রঙ মাখিয়ে দেওয়ার অভিযোগ।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক যুবক একেবারে জোর করে এক মহিলা রঙ মাখাচ্ছে। জানা যাচ্ছে, ওই মহিলা জাপান থেকে ভারত ঘুরতে এসেছে বলে জানা গিয়েছে। আর এই ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েওই প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও ইতিমধ্যে নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলে খবর । শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গেও যোগাযোগের চেষ্টা তদন্তকারীদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক নয়, ঘটনা চলাকালীন আরও বেশ কয়েকজন যুবক সেখানে আসে। রঙ লাগানোর নাম করে কার্যত ওই মহিলার সঙ্গে নানা রকম দুব্যবহার করার বিষয়টিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে। যদিও অভিযুক্ত ওই যুবকদের হাত থেকে বাঁচতে সবরকম চেষ্টা চালান বিদেশি ওই মহিলা।
কিন্তু বারবারই বৃথা যায় সেই চেষ্টা। যদিও পরবর্তীকালে পালানোর চেষ্টা করলেও আরও এক যুবক তাঁকে ধরে ফেলে এবং রঙ মাখানোর চেষ্টা করে। এমনকি ওই মহিলার মাথাতে ডিম ফাটিয়ে দেওয়া হয় বলেও দেখা যাচ্ছে। যদিও ওই মহিলা শেষমেশ চিৎকার এবং অভিযুক্তদের দিকে পালটা তেড়ে গেলে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত যুবকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের একটি আইডি থেকে শেয়ার হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ২৪ সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত ২৯ হাজার বারের বেশি দেখা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এই ঘটনার কড়া নিন্দা করে কমেন্টও করেছেন।
বলে রাখা প্রয়োজন, মার্চ-এপ্রিল মাসে জাপানেও হোলি খেলা হয়। কিন্তু আমাদের দেশের হোলি খেলার থেকে সে দেশে রঙ খেলা সম্পূর্ণ আলাদা। ওই সময়ে সে দেশের মানুষ চেরি বাগানে বসে একে অপরকে শুভেচ্ছা জানায়। শুধু তাই নয়, ফুল দিয়ে সবাইকে স্বাগত জানায়। সঙ্গে চলে বিশেষ খাবার এবং নাচা-গানা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications