Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Canada: ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি কানাডার! আড়ি পাতা নিয়ে ট্রুডো সরকারকে তুলোধনা ভারতের

India Canada: খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের (Khalistani Terrorists) উপর হামলা নিয়ে কার্যত তলানিতে ঠেকেছে কানাডা ও ভারতের সম্পর্ক। হামলা চালানোর ছাড়পত্র ভারতের স্বরাষট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিয়েছিলেন বলে অভিযোগ তোলে জাস্টিন ট্রুডোর দেশ। আর এরপর পাল্টা অভিযোগ আনল ভারত। ভারতীয় কনস্যুলার অফিসারদের উপর নজরদারি রাখা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ ভারতের।

অডিও ও ভিডিও মাধ্যমে ভারতীয় কনস্যুলার আধিকারিকদের (Consular Officers) গতিবিধির উপর কানাডা নজরদারি রাখছে বলে অভিযোগ নয়াদিল্লির। আধিকারিকদের হেনস্থা ও ভীতিপ্রদর্শনের অভিযোগও উঠেছে। কূটনৈতিক রীতির দেদার লঙ্ঘন করছে কানাডা। নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে কানাডা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaisawal)।

canada

তাঁর দাবি, "শুধু নজরজদারিই নয়, ভারতীয় কনস্যুলার আধিকারিকদের সংযোগেও আড়ি পাতছে কানাডার সরকার। কনস্যুলার কনভেশনের তোয়াক্কাই করছে না জাস্টিন ট্রুডোর সরকার। প্রযুক্তির দোহাই দিয়ে হেনস্থা করার অধিকার নেই কানাডার সরকারের। আমাদের আধিকারিকরা ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে কাজ করছেন। তবে কানাডার এই আচরণ পারস্পারিক স্থিতাবস্থা অর্জনেও ব্যাঘাত ঘটাচ্ছে।"

প্রমাণ ছাড়াই যেন তেন প্রকারেণ ভারতকে বিশ্বের দরবারে কোণঠাসা করাই কানাডার লক্ষ্য বলে দাবি রণধীর জয়সওয়ালের। ভারতকে আক্রমণে কানাডা নিত্যনতুন পন্থা খুঁজছে বলেও দাবি তাঁর। বিদেশমন্ত্রকের মুখপাত্রের অভিযোগ, বাকি দেশগুলিকেও ভুল বুঝিয়ে ভারতের বিরুদ্ধে নেতিবাচক প্রচার ছড়িয়ে দিচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার (Justin Trudeau)।

কানাডায় খলিস্তানপন্থী জঙ্গিদের উপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছিল জাস্টিন ট্রুডোর সরকার। ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে তাঁদের অভিযোগ, কানাডায় খলিস্তানি জঙ্গিদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাদের উপরে হামলা চালানোর ছাড়পত্র দিয়েছিল ভারতের এক শীর্ষস্থানীয় পদাধিকারী। পরে তাদেরই এক সূত্র দাবি করে সেই পদাধিকারী হলেন অমিত শাহ। এরপরই দিল্লিতে কানাডার হাইকমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানায় ভারতের বিদেশমন্ত্রক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+