জন্মদিনে আনন্দ নেই সোনিয়ার, শুভেচ্ছাবার্তায় দিনটিকে স্মরণীয় করলেন মোদী

জন্মদিনে আনন্দ নেই সোনিয়ার, শুভেচ্ছাবার্তায় দিনটিকে স্মরণীয় করলেন মোদী
নয়া দিল্লি, ৯ ডিসেম্বর : সম্পর্ক যেন সাপে-নেউলে। একজন অপরকে 'মউতকে সওদাগর' বলে ডাকেন তো অন্যজন প্রথমজনের শারীরিক অসুস্থতা নিয়ে মজা করে দায়িত্ব ভার শাহজাদার উপরে ছেড়ে দেওয়ার মতো কটাক্ষ করেন। বিজেপি ঝড়ে কংগ্রেস দমনের ২৪ ঘন্টাও পার হয়নি। তার মধ্য়েই 'সোনিয়াজি' কে জন্মদিনের শুভেচ্ছে জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিজেপি আইকন নরেন্দ্র মোদী।

হ্যাপি বার্থডে 'ম্যাডামজি'

আজ, নিজের জন্মদিনে সকাল থেকেই দলের নেতানেত্রীদের পাশাপাশি বিরোধি দলের অনেক নেতানেত্রীদের কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু নরেন্দ্র মোদীর থেকে শুভেচ্ছা বার্তা হয়তো সোনিয়া গান্ধী নিজেও আশা করেননি। এদিনে সকাল সকাল মোদী টুইট করেন,'ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। আমি ওনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।'

এবারের জন্মদিন যে খুব একটা আনন্দের নয় কংগ্রেস সুপ্রিমোর কাছে তা বুঝেই কী এই 'হ্যাপি বার্থডে উইশ' মোদির। বিজেপি-কটাক্ষ এত খারাপ জন্মদিন ম্যাডাম আর কখনও কাটাননি। ম্যাডামের প্রিয় পাত্রী শিলা দীক্ষিতের ভরাড়ুবি, মরু রাজ্যে মুছে যাওয়া, মধ্যপ্রদেশে প্রভাব ফেলতে না পারা, ছত্তিশগড়ে সরকারের বিরুদ্ধে অসন্তোষকে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর সোনিয়া গান্ধী এখন বেশ চাপে। লোকসভা ভোটের আগে এত বড় হারের ধারক্কা সামলে ওঠা খুব কঠিন। কিন্তু কঠিন সময়েই তো ভাল নেতা, খারাপ নেতার ফারাক হয়ে যায়।

মোদীর শুভেচ্ছা কী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের কটাক্ষ। যে জন্য এত লড়াই সে লড়াইয়ে জিততে পেরে সোনিয়া গান্ধীর গায়ে জ্বালা ধরাতেই কী মিষ্টি মুখের এই শুভেচ্ছাবার্তা। নাকি নিস্পাপ মনে ম্যাডামজির জন্য শুভ কামনা করছেন মোদী? এ প্রশ্নের উত্তর এত সহজে মিলবে কী?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+