Yogi Adityanath: অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠকের আগে হনুমানগড়িতে পুজো! রাম মন্দিরের খোঁজখবর যোগীর

Yogi Adityanath: মন্ত্রিসভার বৈঠকের আগে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে হনুমানগড়িতে রামলালা ও বজরংবলীর আরতি করেন। এরপর তিনি নির্মাণাধীন রাম মন্দিরের খোঁজ নেন। হনুমানগড়ি ও রামলালার আশীর্বাদ নেওয়ার পরে অযোধ্যার রামকথা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে অযোধ্যার উন্নয়ন-সহ অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। যোগী মন্ত্রিসভার বৈঠককে সামনে রেখে অযোধ্যায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

যোগী আদিত্যনাথ

হনুমানগড়িতে যোগী মন্ত্রিসভার দর্শন ও পুজোর ব্যবস্থা করেন মহন্ত .রাজু দাস। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হনুমানগড়িতে উপবিষ্ট হনুমানজির আরতি করেন। মুখ্যমন্ত্রী নিজেই মন্ত্রিসভার সদস্যদের তিলক লাগিয়ে দেন। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিদের সঙ্গে একটি বৈদ্যুতিক বাসে রামজন্মভূমি কমপ্লেক্সে পৌঁছে যান।

মুখ্যমন্ত্রীর কার্যালয় অনুসারে যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের এবং রাজধানীর বাইরে মন্ত্রিসভার বৈঠক করছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে প্রয়াগরাজের কুম্ভ মেলার সময় এইরকম একটি সভা হয়েছিল। যেখানে মন্ত্রিসভার সদস্যরা স্নানে অংশ নিয়েছিলেন। এর আগে কাশীতেও মন্ত্রিসভার বৈঠক হয়েছিল।

এই ঐতিহ্যকে সামনে রেখেই যোগী আদিত্যনাথ ভগবান শ্রী রামলালার জন্মস্থানে অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে উত্তর প্রদেশ সরকারের ২৪ জনের বেশি সিনিয়র মন্ত্রী, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, মুখ্যসচিব, পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

৯ নভেম্বর দিনটি তাৎপর্যপূর্ণ, কারণ ২০১৯ সালের এই দিনে সুপ্রিম কোর্ট বাবরি-মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় দিয়েছিল। যে রায়ে রাম মন্দির তৈরির পথ প্রশস্ত হয়। এর আগে ১৯৮৯ সালে বিশ্ব হিন্দু পরিষদ ৯ নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।

তিনতলা বিশিষ্ট রাম মন্দিরের নিচেরতলার নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং ২২ শে জানুয়ারি ২০২৪-এ উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+