ভাবাচ্ছে উৎসব, দেশের অর্ধেক জনসংখ্যার করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা আগামী ফেব্রুয়ারিতে
ভাবাচ্ছে উৎসব, দেশের অর্ধেক জনসংখ্যার করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা আগামী ফেব্রুয়ারিতে
আগামী বছরের ফেব্রুয়ারিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসতে পারে, এমনটাই আশার বাণী শুনিয়েছিল কেন্দ্র সরকার নিয়োজিত কমিটি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ফের ওই কমিটি জানালো যে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থাৎ ১৩০ কোটি ভারতীয় আগামী ফেব্রুয়ারির মধ্যে করোনা সংক্রমিত হতে পারে। তার কারণ সংক্রমণ এরপর ধীরগতিতে হবে। কেন্দ্র সরকারের কমিটির এক সদস্য এই তথ্য জানিয়েছেন।

বর্তমানে দেশের ৩০ শতাংশ সংক্রমিত
ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে ৭৫ লক্ষ এবং তা আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে সংক্রমণে। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কোভিড-১৯ সংক্রমণ হ্রাস পাচ্ছে, দৈনিক ৬১,৩৯০টি নতুন কেস রিপোর্ট হচ্ছে। কমিটির সদস্য ও কানপুর আইআইটির অধ্যাপক মণিন্দ্র আগরওয়াল বলেন, ‘আমাদের গাণিতিক পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার প্রায় ৩০% বর্তমানে সংক্রমিত এবং এটি ফেব্রুয়ারির মধ্যে ৫০% পর্যন্ত যেতে পারে।' বর্তমানে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে যুক্তরাষ্ট্রীয় সরকারের সেরো সমীক্ষার চেয়ে কমিটির পরিসংখ্যান অনেক বেশি। সেরো সমীক্ষায় দেখা গিয়েছে যে জনসংখ্যার ১৪ শতাংশ সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে।

কেন্দ্রের সেরো সমীক্ষার ফল সঠিক নয়
তবে আগরওয়াল জানান যে জনসংখ্যার নিরীক্ষণ নিখুঁতভাবে না করার কারণে সেরোলজিকাল সার্ভের নমুনাটি একেবারে সঠিকভাবে পেতে সক্ষম হয় না। বরং এর পরিবর্তে, ভাইরোলজিস্ট, বিজ্ঞানী এবং অন্যান্য বিশেষজ্ঞদের কমিটি, যাঁদের রিপোর্ট রবিবার প্রকাশিত হয়েছিল, তাঁরা একটি গাণিতিক মডেলের উপর নির্ভর করে এই রিপোর্ট তৈরি করেন।

কমিটি সতর্ক করেছে দেশবাসীকে
কমিটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয় যে তাদের আগাম সতর্কতা মেনে না চললে ভবিষ্যতে সমূহ বিপদ অপেক্ষা করছে এবং সামাজিক দুরত্ব ও মাস্ক পরা অবহেলা করলে একমাসেই সংক্রমণ বাড়তে পারে ২৬ লক্ষ।

উদ্বেগ বাড়াচ্ছে উৎসবের মরশুম
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে সংক্রমণ বাড়তে পারে কারণ ভারতে ছুটির মরশুম শুরু হয়েছে, এর সঙ্গে হিন্দুদের উৎসব দুর্গাপুজো ও দিওয়ালিও রয়েছে এই মাসে ও নভেম্বরের মাঝখানে। সব মিলিয়ে যথাযথ সাবধানতা অবলম্বন না করলে মহামারি আটকানো যাবে না।












Click it and Unblock the Notifications