NEET-UG 2024 Exam: পুড়ে যাওয়া প্রশ্নপত্রই মোড় ঘুরিয়ে দেয়! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল CBI
NEET-UG 2024 Exam: সর্বভারতীয় মেডিক্যালের পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ! শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঝড় উঠেছে। যা নিয়ে তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে। ইতিমধ্যে ঘটনার তদন্তভার সিবিআই'য়ের (CBI) তুলে দিয়েছে মোদী সরকার। আর এরপর থেকেই একের পর এক গ্রেফতার করা হয়েছে।
কিন্তু কীভাবে সামনে আসল বিশাল এই কেলেঙ্কারি (NEET-UG 2024 Exam)? সিবিআই বলছে, অর্ধেক পুড়ে যাওয়া প্রশ্নপত্রই তদন্তে মোড় ঘুরিয়ে দেয়। শুধু তাই নয়, হাতে চলে আসে একের পর এক তথ্য। যা রীতিমত অবাক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও।

NEET-UG 2024 প্রশ্নপত্র ফাঁস মামলায় (NEET-UG 2024 Exam) সিবিআই যে বিবৃতি দিয়েছে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত পাঁচ মে অবৈধ ভাবে নিট ইউজি প্রশ্নপত্র কী হাতে পেয়ে গিয়েছিল। ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুলে প্রশ্নফাঁস হয় জানতে পারেন সিবিআই আধিকারিকরা।
শুধু তাই নয়, এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পঙ্কজ ওরফে আদিত্য ওরফে সাহিলকে চিহ্নিত করেছে সিবিআই। পাশাপাশি ওই স্কুলের প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল এবং এক সহযোগীর নামও কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছে।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই অর্ধেক পুড়ে যাওয়া প্রশ্নপত্রই সিবিআইকে তার টার্গেটে পৌঁছে দেয়। আধিকারিকরা আরও বলছেন, কোনও অত্যাধুনিক প্রযুক্তি কিঙ্গা টুল ব্যবহার করেছিলেন অভিযুক্তরা। প্রথমে একটি ট্রাংকে করে নিটের প্রশ্ন আনা হয় স্কুলে।
গত পাঁচ মে সেটি রেখা দেওয়া হয় কন্ট্রোল রুমে। সিবিআই'য়ের দাবি, ওই স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালই অভিযুক্তকে প্রশ্নপত্র হাতে পাওয়ার সুযোগ করে দেন। এরপর একদল এমবিবিএস ছাত্র সেই সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে ফেলে বলে দাবি সিবিআইয়ের।
এখানেই শেষ নয়, এরপর উত্তরগুলি তুলে দেওয়া সেই সমস্ত ছাত্রের হাতে যারা টাকা দিয়েছিল। ওই এমবিবিএস ছাত্রের কয়েকজনকে ইতিক্মধ্যে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সংস্থা। এই কেলেঙ্কারিতে ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ওই প্রশ্নপত্র কোন কোন ছাত্রের কাছে গিয়েছিল তা জানার চেষ্টা করছে সিবিআই।












Click it and Unblock the Notifications