মিলেছে সুখোই যুদ্ধ বিমান ও তেজস তৈরির বরাত, হ্যালের সংকটমোচনে উদ্যোগী প্রতিরক্ষামন্ত্রী
কয়েক মাস আগে পর্যন্ত ধুঁকছিল হিন্দুস্থান এরোনটিকাল লিমিটেড বা হ্যাল। ধুঁকতে থাকা সংস্থাকে কেন রাফালে বিমান তৈরির বরাত মোদী সরকার দিল না, এই নিয়ে সরব হয়েছিল বিরোধীরা।
কয়েক মাস আগে পর্যন্ত ধুঁকছিল হিন্দুস্থান এরোনটিকাল লিমিটেড বা হ্যাল। ধুঁকতে থাকা সংস্থাকে কেন রাফালে বিমান তৈরির বরাত মোদী সরকার দিল না, এই নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। হ্যালকে বরাত না দিয়ে অনিল আম্বানির সংস্থাকে বাঁচাতে রাফালে বিমান তৈরির বরাত দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন রাহুলরা। সেই লোকসভা ভোটের আগে পর্যন্ত এই নিয়ে কম তোলপাড় হয়নি রাজ্য রাজনীতি।

তাই বোধ হয় সুখোই ৩০-এমকেআই এবং তেজস হেলিকপ্টার তৈরির বরাত হ্যালকে দিয়ে যেন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে মোদী-টু সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বায়ুসেনার সবচেেয় উন্নতমানের যুদ্ধ বিমান সুখোই এসইউ-৩০এমকেআই এবং তেজসের মতো উন্নতমানের হেলিকপ্টার তৈরি করছে হ্যাল। এছাড়াও হ্যাল বরাত পেয়েেছ ডরনিয়ার ডিও-২২৮ বিমান, ধ্রুব হেলিকপ্টার, চেতক ও চিতল চপার নির্মানের।
এখন প্রশ্ন উঠতেই পারে এতো কিছু যদি তৈরি করতে পারে হ্যাল তাহলে রাফালে কেন নয়? কয়েকমাস আগে পর্যন্ত দপ্তরের কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থ হ্যালের ছিল না। বেতন দেওয়ার জন্য অর্থ সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি লিখতে বাধ্য হয়েছিলেন হ্যালের চেয়ারম্যান। তাহলে কী বিরোধীদের চুপ করাতেই এই বরাত দেওয়া হয়েছে সংস্থাকে? ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বরাত সময়ে যাতে শেষ করতে পারে হ্যাল সেকারণে ২০১৯-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮১৪০ কোটি টাকা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক দিয়েছে। প্রয়োজনে আরও অর্থ সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications