ভারতেই তৈরি করা যেত রাফায়েল যুদ্ধবিমান, দাবি খোদ প্রাক্তন হ্যাল প্রধানের

সরকারি উড়ান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা হ্যালের দ্বারাই তৈরি করা যেত রাফায়েল যুদ্ধবিমান।

সরকারি উড়ান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা হ্যালের দ্বারাই তৈরি করা যেত রাফায়েল যুদ্ধবিমান। যা ফ্রান্সের কাছ থেকে কেনা নিয়ে এদেশে জোর বিতর্ক চলছে। এমনই মন্তব্য করলেন হ্যালের সদ্য প্রাক্তন প্রধান টি সুবর্ণ রাজু। কেন কেন্দ্র রাফায়েল চুক্তি শ্বেত পত্রের আকারে প্রকাশ করছে না, তা নিয়েও রাজু প্রশ্ন তুলেছেন।

ভারতে তৈরি করা যেত রাফায়েল, দাবি খোদ প্রাক্তন হ্যাল প্রধানের

পাশাপাশি রাজু এটাও জানিয়েছেন যে, হ্যালকে দিয়ে যুদ্ধবিমান বানাতে গেলে খরচ হয়ত বেশি পড়ত। তবে হ্যাল যে দেশীয় পদ্ধতি ব্যবহার করে যুদ্ধবিমান বানাতে প্রস্তুত তা নিয়ে তা দাবি করেছেন তিনি। গত ১ সেপ্টেম্বর অবসর নিয়েছেন তিনি।

সরকারি প্রতিষ্ঠানের পক্ষে রাফায়েলের মতো বিমান তৈরি যে কষ্টসাধ্য ব্যাপার সেটাও মেনে নিয়েছেন তিনি। তবে তাঁর যুক্তি, হ্যাল যখন ২৫ টনের যুদ্ধবিমান সুখোই-৩০ বানাতে পারে, তাহলে রাফায়েলও অবশ্যই পারবে।

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান, ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন হ্যালকে চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ চুক্তিতে তাঁরা রাজি হয়নি।

প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে চলেছে। ২০১৫ সালের এপ্রিলে একথা সামনে আসে ও তার পরের বছরে চুক্তি সই হয়। আগে ইউপিএ আমলে ১২৬টি রাফায়েল বিমান কেনার কথা হয়েছিল যার মধ্যে ১০৮টি বিমান ভারতে তৈরি হবে বলে স্থির হয়। ফ্রান্স থেকে যন্ত্রপাতি এনে হ্যাল তা বানাবে বলে ঠিক হয়েছিল। এনডিএ আমলে সেই চিত্র পাল্টে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+