পাকিস্তানের সার্জিক্যাল অ্যাটাকের জন্য ভারতকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি হাফিজ সঈদের
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ ভারতের সার্জিক্যাল অ্যাটাকের প্রসঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিল। মুম্বই হামলার মাস্টার মাইন্ড ভারতকে উদ্দেশ্য করে এদিন হুঁশিয়ারির সুরে বলে পাকিস্তানের সেনা এবার যে সার্জিক্যাল অ্যাটাক করবে তার জন্য প্রস্তুত থাকুক ভারত। এই মন্তব্যের পরে পাকিস্তানের আসল চেহারা আরও একবার প্রকাশ্যে এসে গেল। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]
জঙ্গি সংগঠন জয়স ই মহম্মদের মাথা ভারতের সার্জিক্যাল অ্যাটাকের পরে পাকিস্তান সেনা এর বদল নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই জঙ্গি নেতার মতে, ভারত যেখানে সার্জিক্যাল অ্যটাক করেছিল সেটা পাকিস্তানের নিয়ন্ত্রনাধীন। ভারতের সার্জিক্যেল অ্যাটাককে এদিন অজিত দোভালের সাজানো নাটক বলেও কটাক্ষ করে এই জঙ্গি নেতা। টুইট করে এই মন্তব্য করছে হাফিজ সঈদ। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

উল্লেখ্য বুধবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ৭ টি জঙ্গি ঘাঁটি এবং ৩৮ জনেরও বেশি জঙ্গিকে খতম করে দেওয়ায় চাপে পড়েছে পাকিস্তান। উরি হামলার পরেও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর ঘটনা একাধিক বার ঘটেছে। এই সব কিছুর পরে সার্জিক্যাল অ্যাটাকের সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। যার পর থেকেই পাকিস্তানের পক্ষ থেকে ভারসাম্যহীন বিভিন্ন মন্তব্য সামনে এসেছে। [বাহ্যিক যে কোনও হুমকির জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: ক্যাবিনেট বৈঠকের পর জানালেন শরিফ]
টুইটে ভারতকে দেওয়া হুমকিতে হাফিজ সঈদ লিখেছে, পাকিস্তানের সেনা এমন সার্জিক্যাল অ্যাটাক করবে যে মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতকে সাহায্য করতে পারবে না। উরিতে জঙ্গি হামলা নিয়ে বিভ্রান্তি এবং হিংসা ছড়াতে হাফিজ সঈদ বলে, উরি হামলার কতজন সৈনিকের মৃত্য হয়েছে তার সঠিক তথ্য দিচ্ছে না ভারত সরকার। সেদিনের হামলায় ১৮ নয় ১৭৭ জন সেনার মৃত্য হয়েছে বলে দাবি হাফিজ সঈদের। ভারতীয় কূটনৈতিক বিশেষঞ্জরা হাফিজ সঈদের মন্তব্যকে শুধুমাত্র উস্কানি হিসাবেই দেখছেন।
সার্জিক্যাল অ্যাটাকের পরে ভারতের সীমান্ত লোগোয়া রাজ্যগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাঞ্জাবের সীমান্ত এলাকায় বেশ কিছু অংশে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁরা তৈরি রয়েছেন।












Click it and Unblock the Notifications