বাবা-মার বিরুদ্ধে এমনই হয়রানির অভিযোগ, কলেজ থেকে স্বামীর সঙ্গে কথা হাদিয়ার

সুপ্রিম কোর্টের নির্দেশে পড়ার সুযোগ পাওয়ার পর নিজের স্বামীর সঙ্গে কথা বললেন হাদিয়া। শিবরাজ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পৌঁছনোর পর ডিনের মোবাইল থেকে স্বামীর সঙ্গে কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে পড়ার সুযোগ পাওয়ার পর নিজের স্বামীর সঙ্গে কথা বললেন হাদিয়া। শিবরাজ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পৌঁছনোর পর ডিনের মোবাইল থেকে স্বামীর সঙ্গে কথা বলেন তিনি।

বাবা-মার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, স্বামীর সঙ্গে কথা হাদিয়া

কলেজের ডিন, জি কানন জানিয়েছেন, 'স্থানীয় অভিভাবক' হওয়ার জেরে তিনি হাদিয়াকে জিজ্ঞাসা করেন, কারও সঙ্গে তিনি কথা বলতে চান কিনা। সেই সময় রাজি থাকায় নিজের ফোনটি দেন কলেজের ডিন। হাদিয়া কথা বলে নিজের স্বামী সাফিন জাহানের সঙ্গে।

কেরলের মুসলিম যুবকের সঙ্গে বিয়ে এবং তার পর ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই 'লাভ জিহাদ' বিতর্কের কেন্দ্রে চলে আসেন হাদিয়া।

এর আগে স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, হাদিয়া জানিয়েছিলেন, বেশ কয়েকমাস ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। কেননা তাঁর কোনও মোবাইল ফোন নেই।

গত ছয়মাস ধরে কেবল মাত্র বাবা-মায়ের সঙ্গেই কথা হয়েছে। তবে তাঁদের তিনি পছন্দ করেন না বলেই জানিয়েদেন হাদিয়া। কেননা তাঁদের সঙ্গে থাকাকালীন সময়ে কেবলমাত্র হয়রানিই করা হয়েছে তাঁকে। এমনটাই অভিযোগ করেছেন হাদিয়া। তবে কলেজে উত্তেজনা তৈরির জন্য দুঃখপ্রকাশ করেছেন হাদিয়া।

কলেজের ডিন জানিয়েছেন, নিজের নাম পরিবর্তনের জন্য কোনও আবেদন জমা দেননি হাদিয়া। ইন্টার্নশিপের জন্য পুরনো নাম আকিলা আশোকান নামেই আবেদন করেছেন তিনি।

সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পেলে সংবাদ মাধ্যমের সঙ্গে ভালভাবে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন হাদিয়া।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্স সম্পূর্ণ করতে হাদিয়া সবরকমের সাহায্য করা হবে। এক সাবইনস্পেক্টর, দুই মহিলা এবং দুই পুরুষ কনস্টেবলকে তার নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+