'লাভ জিহাদ' মামলায় আইএস যোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ গোয়েন্দাদের

কেরলের 'লাভ জিহাদ' মামলার ঘটনাক্রম একের পর এক নয়া বাঁক নিয়ে চলেছে। এই মামলায় আজ আরেক চাঞ্চল্য়কর তথ্য পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

কেরলের 'লাভ জিহাদ' মামলার ঘটনাক্রম একের পর এক নয়া বাঁক নিয়ে চলেছে। এই মামলায় আজ আরেক চাঞ্চল্য়কর তথ্য পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা জানিয়েছে, অখিলা অশোকান ওরফে হাদিয়ার স্বামী শাফিন জাহানের সঙ্গে আইএসআইএস-এর দাগি আসামীদের যোগ বিয়ের আগে থেকেই ছিল।

'লাভ জিহাদ' মামলায় আইএস যোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ গোয়েন্দাদের

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য অনুযায়ী, দাগী আইএস জঙ্গি মনসিদ ও পি সাফভানের সঙ্গে ফেসবুক গ্রুপের মাধ্যমে যোগাযোগ ছিল শাফিনের। এই গ্রুপে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বহু সদস্যও রয়েছে বলে দাবি তদন্তকারীদের। যে মাসে শাফিনের সঙ্গে অখিলা ওরফে হাদিয়ার বিয়ে হয় এই ঘটনা সেই মাসেরই। এদিকে, ওমর অল হিন্দি মামলায় গত অক্টোবরেই মনসিদ ও সফভানকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আইএস-র হয়ে ভারতের আদালতের বিচারক ও পুলিশ আধিকারিকদের হত্যার ছক কষার অভিযোগ রয়েছে। দায়ের রয়েছে চার্জশিটও।

উল্লেখ্য, শাফিনের সঙ্গে অখিলার ধর্মান্তরিত হয়ে বিয়ে হওয়ার ঘটনা ঘিরে কেরল হাই কোর্টে মামলা ওঠে। সেই মামলা পরে গড়ায় সুপ্রিমকোর্ট পর্যন্ত। অখিলার পরিবারের দাবি, হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করে অখিলাকে জঙ্গি সংগঠন আইএস-এ নিযুক্ত করতে চায় অখিলার স্বামী সফিন। উল্লেখ্য, এ নিয়ে শাফিন জাহানের প্রসঙ্গে এআইএ-র নয়া তদন্ত রিপোর্ট তাৎপর্যপূর্ণ হয়ে রইল। শফিনের বিরুদ্ধে আগে থেকেই আইএস যোগর অভিযোগ ছিলই। তারপর এনআইএ-র এই নয়া রিপোর্ট সেই অভিযোগকে আরও তরান্বিত করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+