কেমন আছেন লাভ জিহাদ মামলার হাদিয়া, জানালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন
ভাল আছেন হাদিয়া ওরফে আকিলা অশোকন, এমনটাই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা
ভাল আছেন হাদিয়া ওরফে আকিলা অশোকন। এমনকী তিনি ২৭ নভেম্বর আদালতে গিয়ে বয়ান দেওয়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন। হাদিয়ার সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলার পর এমনটাই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

কেরল লাভ জিহাদ মামলায় ইসলাম ধর্মগ্রহণ করা হাদিয়া বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন। আগামী ২৭শে নভেম্বর তাঁকে আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এরইমধ্যে গত অগাস্ট মাসে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন সমাজকর্মী রাহুল ঈশ্বর। হাদিয়ার একটি ভিডিও প্রকাশও করেন তিনি। সেখানে দেখা যায় মুক্তির কাতর আর্জি জানাচ্ছেন হাদিয়া। তাঁর দাবি, বাবার বাড়িতে থাকলে তিনি বাঁচবেন না। এরপরই হাদিয়ার সঙ্গে দেখা করতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
She is in good health and happy. Her security is under no threat: Rekha Sharma (National Commission for Women) after meeting Hadiya #Kerala pic.twitter.com/ad73whANM5
— ANI (@ANI) November 6, 2017
রেখা শর্মা জানিয়েছেন, হাদিয়া বেশ হাসিখুশই আছেন। তাঁকে বাড়িতে কোনওভাবেই মারধরও করা হয়নি। তাঁর খাওয়া- দাওয়াও একেবারেই স্বাভাবিক বলে জানিয়েছেন রেখা শর্মা। আগামী ২৭শে নভেম্বর তিনি নিজে আদালতে গিয়ে বয়ান দিতে চান বলেও হাদিয়া জানিয়েছেন বলে দাবি করেছে মহিলা কমিশনের চেয়ারপার্সন। তবে গোটা বিষয়টি বিচারাধীন হওয়ায় হাদিয়ার সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা প্রকাশ করেননি তিনি।
তবে হাদিয়ার ক্ষেত্রে লাভ জিহাদ শব্দটি ব্যবহার না করে জোর করে ধর্মান্তকরণ কথাটি ব্যবহার করাই ভাল হবে বলে দাবি করেছেন রেখা শর্মা। আগামী এক সপ্তাহের মধ্যেই সুপ্রিমকোর্টে রিপোর্ট জমা দেবেন তিনি।












Click it and Unblock the Notifications