Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H3N2 ইনফ্লুয়েঞ্জা: সতর্ক থাকুন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

H3N2 ইনফ্লুয়েঞ্জায় সারা দেশে এখনও পর্যন্ত সরকারিভাবে ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে এটি কোনওভাবেই কোভিডের মতো তরঙ্গ তৈরি করবে না বলেই আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। আর নির্দিষ্ট সময় পরে সংক্রমণ কমবে বলেই জানাচ্ছেন।

ইতিমধ্যেই দেশে H3N2 ইনফ্লুয়েঞ্জায় দুজনের মৃত্যু সরকারিভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। দেশের কয়েকটি রাজ্যে সংক্রমণ নিয়ে আতঙ্কও তৈরি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, H3N2 ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্কতার প্রয়োজন থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

এখনও পর্যন্ত সারা দেশে H3N2 ইনফ্লুয়েঞ্জায় সরকারিভাবে দুজনের মৃত্যু হয়েছে। এঁজের একজন হলেন, কর্নাটকের ৭৮ বছর বয়সী ব্যক্তি। উচ্চ রক্তচাপ ছাড়াও তিনি ছিলেন ডায়াবেটিক। ১ মার্চ তাঁর মৃত্যু হয়। অন্যদিকে হরিয়ানায় ৫৬ বছর বয়সী ফুসফুসের ক্যানসারের রোগী মৃত্যু হয়েছে H3N2 ইনফ্লুয়েঞ্জায়।
এই বছরের শুরু খেরে ৫ মার্চ পর্যন্ত, সারা দেশে H3N2 ইনফ্লুয়েঞ্জায় ৪৫১ জনরে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা কোভিডের মতো ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। আক্রান্তদের মধ্যে মাত্র ৫ শতাংশই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

হ্রাস পাবে মার্চ মাসের শেষ দিক থেকে

হ্রাস পাবে মার্চ মাসের শেষ দিক থেকে

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে ইতিমধ্যে দেশে সংক্রমণের সংখ্যা কমেছে। আর মার্চের শেষ দিক থেকে আক্রান্তের সংখ্যা হ্রাস পাবে বলেই আশা করা হচ্ছে। আমেরিকায় সেন্টার পর ডিজিজ কন্ট্রোলের দেওয়া তথ্য অনুসারে H3N2 ভাইরাস সাধারণভাবে শুকোরের মধ্যেই হয়ে থাকে। তবে তা মানুষের মধ্যে ছড়িয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সময়কালের ভাইরাসের মতোই এই H3N2 ভাইরাসেও জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা যায়। এছাড়াও গায়ে ব্যথা, বমি ভাব, ডায়ারিয়াও হতে পারে।

সারা দেশেই নজরদারি

সারা দেশেই নজরদারি

সারা দেশে ৯ মার্চ পর্যন্ত H3N2 ভাইরাসের মোট ৩০৩৮ জনের আক্রান্ত হওয়ার ঘটনা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১২৪৫, ফেব্রুয়ারিতে ১৩০৭ এবং ৯ মার্চের মধ্যে ৪৮৬ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যানব্স প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সব ধরনের ইনফ্লুয়েঞ্জার ওপরে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার সুফল-কুফল

করোনার সুফল-কুফল

বিশেষজ্ঞরা একদিকে করোনার সময় মাস্ক ব্যবহারের কারণে H3N2 ভাইরাসে যেমন নিয়্ন্ত্রণে সহায়তা করেছে বলে যুক্তি দিচ্ছেন, অন্যদিকে মাস্ক ব্যবহারের কারণে শ্বাসযন্ত্রের অন্য ভাইরাসগুলির মধ্যে লড়াইয়ের ক্ষমতা হারিয়ে ফেলার কারণে সংক্রমণ বলেও জানাচ্ছেন তাঁরা। সাধারণ ফ্লুর থেকে H3N2-র ক্ষতিকারণ প্রভাব বেশি বলেও স্বীকার করেছেন বিশেষজ্ঞরা। সাধারণভাবে বছরের এই সময়ে H3N2 -এর যে সংক্রমণ দেখা যায়, এবার তার থেকে দু থেকে তিনগুণ বেশি সংক্রমণ ছড়িয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+