লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে হত্যা

লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চনকে গুলি করে মারল আততায়ীরা। রবিবার সকালে লখনউয়ের হজরত গঞ্জের গ্লোবে পার্কে ঘটনাটি ঘটেছে।

লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চনকে গুলি করে মারল আততায়ীরা। রবিবার সকালে লখনউয়ের হজরত গঞ্জের গ্লোবে পার্কে ঘটনাটি ঘটেছে। রঞ্জিততে মাথায় গুলি করে সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান।

লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে হত্যা

রঞ্জিতকে গুলি করার পর তার ভাইকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল আততায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিস। কমলেশ তিওয়ারিকে হত্যার পর এই নিয়ে দ্বিতীয় কোনও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের প্রধানকে হত্যার ঘটনা ঘটল। গতবছর অক্টোবর মাসে উত্তর প্রদেশের লখনউয়েই নিজের বাড়িতে আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন হিন্দু সমাজ পার্টির প্রধান কমলেশ তিওয়ারি।

তাঁকে হত্যার নেপথ্যে মৌলবাদী সংগঠনের হাত ছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছিল পুলিস। গুজরাট থেকে খুনিরা এসেছিল লখনউয়ে তদন্তকারীরা জানিয়েছিলেন। বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে হত্যার পিছনেও কোনও মৌলবাদী সংগঠনের হাত থাকতে পারে বলে অনুমান করছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+