Gyanvapi Masjid Case: মসজিদ কমিটিকে ধাক্কা! জ্ঞানব্যাপী নিয়ে এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার আবেদন খারিজ

জ্ঞানব্যাপী বিতর্কিত মামলায় এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার জন্য অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানব্যাপী নিয়ে এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার আবেদন খারিজ বারাণসী জেলা বিচারকের ২১ জুলাই রায়কে চ্যালেঞ্জ করে। যা এদিন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

ইতিমধ্যে একটি জনস্বার্থ মামলার আবেদন ২ অগাস্ট এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছিল, যাতে উত্তর প্রদেশ সরকারকে পুরো জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গনটি সিল করার নির্দেশ দেওয়া হয়। এর আগে চার মগহিলার আবেদনের ভিত্তিতে এএসআইকে দিয়ে সমীক্ষা করার আদেশ দেওয়া হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল হিন্দু মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত মসজিদটি কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত।

জ্ঞানব্যাপী

এএসআই একটি সমীক্ষা শুরু করলেও ২৪ জুলাই তা স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। মসজিদ কমিটির তরফে সর্বোচ্চ আদালতের কাছে যুক্তি দেওয়া হয় কাঠামোটি এক হাজার বছরের পুরনো। সেখানে যে কোনও খনন কাজ এটির পতনের কারণ হতে পারে।

কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলা হয়, সমীক্ষা কোনভাবেই কাঠামো পরিবর্তন করবে না। আরও বলা হয়, সেখান থেকে একটি ইটও সরানো হয়নি, বা এটির পরিকল্পনা করা হয়নি। আরও বলা হয়, সমীক্ষা পরিকল্পনায় পরিমাপ, ফটোগ্রাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট ২৫ ও ২৬ জুলাই এব্যাপারে দুদিনের শুনানি করে। পরে বৃহস্পতিবারের জন্য আদেশ সংরক্ষণ করা হয়। বলা হয় ওইদিন (বৃহস্পতিবার) পর্যন্ত সমীক্ষার কোনও কাজ করা যাবে না। অন্যদিকে মসজিদ কমিটির তরফে বলা হয় এএসআই কখনও মামলার পক্ষ ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+