Gyanvapi case: 'শিবলিঙ্গে'র সুরক্ষা করতেই হবে! জ্ঞানবাপী মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
জ্ঞানবাপী মামলাতে বড়সড় স্বস্তি হিন্দুপক্ষের। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে জ্ঞানবাপি মসজিদে পাওয়া 'শিবলিঙ্গে'র সুরক্ষা ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। আগামী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই সুর
জ্ঞানবাপী মামলাতে বড়সড় স্বস্তি হিন্দুপক্ষের। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে জ্ঞানবাপি মসজিদে পাওয়া 'শিবলিঙ্গে'র সুরক্ষা ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। আগামী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই সুরক্ষা ব্যবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।

আগামী পাঁচ ডিসেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। আর সেদিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে নির্দেশিকাতে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
বলে রাখা প্রয়োজন, মসজিদে যে এলাকাতে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই এলাকা সিল করা হয়েছে। আদালতের নির্দেশেই সিল করা রয়েছে। আপাতত সেই অবস্থা বজায় থাকবেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে ওই এলাকার সুরক্ষা বজায় রাখার জন্যে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের একটি রায়েই এই নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি হিন্দু পক্ষের তরফে সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়েছিল।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে আদালতের নির্দেশে কার্যত স্বস্তি হিন্দুপক্ষের। তবে আগামী পাঁচ তারিখ কি হয় সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, এর আগে ১৭ মে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই মামলাতে বারানসীর আদালতকে নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে অন্তর্বর্তী নির্দেশে জানায় ওই বেঞ্চ। শুধু তাই নয়, মসজিদে নমাজ বন্ধ না করা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবারই সেই নির্দেশের সময়সীমা শেষ হয়। সেই মতো আজ এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
যদিও সেখানে হিন্দুপক্ষের তরফে বেশ কিছু আবেদন রাখা হয় আদালতের কাছে। তা অবশ্য মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে আজ মসজিদ কমিটির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হুজাইফা আহমাদিও আদালতে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তবে এক্ষেত্রে হিন্দুপক্ষের আইনজীবী আদালতের কাছে আরও বেশ কিছু সময় চান। আর মঞ্জুর করেই আগামী ৫ তারিখ এই মামলার শুনানির জন্যে দিন রাখা হয়েছে।
অন্যদিকে গত কয়েকদিন আগেই শিবলিঙ্গে'র কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জি জানানো হয়েছিল জ্ঞানব্যাপি মদজিদে। যদিও তাতে সায় দেয়নি বেনারসের জেলা আদালত। জ্ঞানবাপী মসজিদ চত্বরে শিবমূর্তি পাওয়া নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। তারপরে এই পরীক্ষার দানবি জানানো হয়। তা নাকচ করে দেয় আদালত। তবে এই মুহূর্তে ওই মসজিদের বাইরে ব্যাপক নিরাপত্তা রয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications