পুলওয়ামা হামলার পর দেশবিরোধী পোস্ট! অসমে গ্রেফতার বাঙালি প্রফেসর

হামলার পরের দিন ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন গুয়াহাটির এক কলেজ প্রফেসর।

পুলওয়ামার অবন্তীপুরায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ আত্মঘাতী হামলা চালিয়েছে সেনা কনভয়ে। মেরে ফেলেছে ৪৯ জন সিআরপিএফ জওয়ানকে। যে দুঃখ ও রাগে সারা দেশ সম্পৃক্ত হয়ে রয়েছে। সকলে চাইছে এই সন্ত্রাসবাদ বন্ধ করুক পাকিস্তান। উপত্যকায় শান্তি ফিরুক। সকলে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন।

পুলওয়ামা হামলার পর দেশবিরোধী পোস্ট! অসমে গ্রেফতার বাঙালি প্রফেসর

এরই মাঝে হামলার পরের দিন ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন গুয়াহাটির এক কলেজ প্রফেসর। তিনি সেনার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এই ঘটনাকে কর্মের ফল বলে দাবি করেন। সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা শুরু হয় অভিযুক্ত পাপড়ি বন্দ্যোপাধ্যায়ের নামে।

তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও নানা অভিযোগে মামলাও দায়ের হয়। এরপরে এদিন গুয়াহাটি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পাপড়ি গুয়াহাটির আইকন কমার্স কলেজের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। পুলওয়ামার ঘটনার পর তাঁর পোস্ট নিয়ে তুলকালাম হয়েছে। তাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়ার পর অসমের গুয়াহাটির চাঁদমারী পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+