বিয়ের সাত বছর পর ফের একই স্বামীকে বিয়ে করছেন যুবতী

বিয়ের সাত বছর পর ফের একই স্বামীকে বিয়ে করছেন যুবতী। কারণ জানলে অবাক হবেন।

বিয়ের সাতবছর পরে ফের পুরনো স্বামীকেই বিয়ে করতে হচ্ছে এক যুবতীকে। ঘটনার পিছনে রয়েছে এমন অদ্ভূত কারণ। যা হৃদয় বিদারকও বটে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ২০১১ সালে বিয়ের পর এতদিন আলাদা থাকার পরে ফের নিজের স্বামীকেই বিয়ে করছেন এক যুবতী। কারণ জানলে অবশ্যই অবাক হতে হয়।

বিয়ের সাত বছর পর ফের একই স্বামীকে বিয়ে করছেন যুবতী

২০১১ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন এক দম্পতি। প্রেম বিবাহ হওয়ায় ও বয়স কম হওয়ায় কেউই বাড়িতে কিছু বলেননি। যে যার বাড়ি ফিরে যান। কিছুদিন পরে যুবক স্ত্রীর বাড়ি পৌঁছে যান বিয়ের প্রস্তাব নিয়ে। তবে যুবতীর বাড়ির লোক কিছুতেই রাজি ছিলেন না। উল্টো হুমকি দেন খুনের।

এই ঘটনার পর যুবতী বাড়ি ছেড়ে পালিয়ে যান। আইনত বিবাহিত স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন। তবে ২০১৩ সালে তাকে ভুল বুঝিয়ে বাড়িতে ঢেকে পাঠানো হয়। তারপর থেকে পাঁচ বছর বাড়িতে আটকে রাখা হয়েছিল যুবতীকে। মাঝে ছল করে ডিভোর্সের কাগজেও সই করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

মায়ের হার্টের সমস্যা বলে যুবতীকে ফাঁদে ফেলা হয়। তিনি তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন, তেমন কিছুই হয়নি। তবে ততক্ষণে বাড়ির লোকের ফাঁদে পা দিয়ে দিয়েছেন মহিলা। তাকে সেই যে আটকে রাখা হয়। তারপরে একটানা পাঁচ বছর নানা চেষ্টা করেও মুক্ত হতে পারেননি তিনি।

অবশেষে সুযোগ আসে। মহিলা কমিশনে নিজের কথা জানান মহিলা। এরপরে গুরুগ্রামে গিয়ে তাকে উদ্ধার করে আনা হয়েছে। ফলে ফের একবার নিজের স্বামীকে বিয়ে করে পুনরায় সংসার করতে চলেছেন যুবতী। যুবক একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। স্ত্রীকে ফেরত পেয়ে খুশি তিনিও। আদালতও দম্পতিকে নিরাপত্তা দিতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+