জেলে রাম রহিম দেখা করবে এই ১০জনের সঙ্গে, তালিকায় নেই স্ত্রী, প্রথম নামটি চমকে দেওয়ার মতো

ধর্ষক বাবা রাম রহিম সবার সঙ্গে দেখা করবে না। কাদের সঙ্গে সে দেখা করবে তার একটা তালিকা পুলিশের হাতে তুলে দিয়েছে সে।

জেলে বসে বাবা রাম রহিম ২০ বছরের ধর্ষণের শাস্তি খাটছে। দুটি আলাদা মামলায় ২০ বছরের সাজা হয়েছে তার। এখন জেলই হবে তার ঘরবাড়ি। ফলে কাউকে দেখা করতে হলে সেখানেই আসতে হবে। তবে ধর্ষক বাবা রাম রহিম সবার সঙ্গে দেখা করবে না। কাদের সঙ্গে সে দেখা করবে তার একটা তালিকা পুলিশের হাতে তুলে দিয়েছে সে।

জেলে রাম রহিম দেখা করবে এই ১০জনের সঙ্গে, তালিকায় নেই স্ত্রী

সেখানে মোট ১০টি নাম রয়েছে। যদিও আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই রাম রহিমের স্ত্রীর নাম। অর্থাৎ তার সঙ্গে সে দেখা করতে চায় না। আরও আশ্চর্যজনকভাবে সেই তালিকায় সবার প্রথমে রয়েছে হানিপ্রীত সিংয়ের নাম। যাকে কন্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে রাম রহিম। সেই তালিকায় আর কারা রয়েছে এবার দেখে নেওয়া যাক।

জেলে ধর্ষক গুরমিত রাম রহিম দেখা করতে চেয়েছে -

হানিপ্রীত (দত্তক নেওয়া কন্যা, অনেকে বলছেন তার সর্বক্ষণের সঙ্গিনী), জসমিত ইনসান (পুত্র), চরণপ্রীত (কন্যা), অমরপ্রীত (কন্যা), শান-ই-মিত (জামাই), রুহ-ই-মিত (জামাই), জগজিৎ সিং (ডেরা কমিটির সদস্য), পিআরএন (প্রাক্তন ম্যানেজার), ধরম সিং (বিশ্বস্ত কর্মী), গোভি রাম (বিশ্বস্ত কর্মী)।

এই বিষয়ে জেলের নিয়মানুযায়ী বন্দিরা কাদের সঙ্গে দেখা করবে তার তালিকা দিতে পারে। যাদের নাম দেওয়া হয় তার বাইরে সাধারণত কেউ দেখা করতে পারে না। ফলে কয়েদি নম্বর ৮৬৪৭ রাম রহিমের সঙ্গে আগামিদিনে রোহতকের সুনারিয়া জেলে এই দশজনই দেখা করতে পারবে। এর মধ্যে হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। তাকে খুঁজছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+