জেল থেকে ডেরা সাচা চালাবে ধর্ষক রাম রহিম, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বসেই ডেরার কাজ চালাবে রাম রহিম।
স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম ধর্ষণের অপরাধে ২০ বছরের জেল খাটছে। ডেরা সাচা সৌদা প্রধানকে দুটি আলাদা মামলায় মোট কুড়ি বছরের সাজা শোনানো হয়েছে। তবে জানা গিয়েছে, হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বসেই ডেরার কাজ চালাবে রাম রহিম।

ডেরা চেয়ারপার্সন বিপাশনা ইনসান জানিয়েছেন, এই সংগঠনকে জেলের মধ্যে বসেই প্রধান হিসাবে গুরমিত রাম রহিম চালাবে। রাম রহিমের বদলে অন্য কেউ এই মুহূর্তে ডেরার দায়িত্ব নেওয়ার কথাও উড়িয়ে দিয়েছেন তিনি।
অনেক জায়গায় শোনা গিয়েছিল, রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীত ডেরার দায়িত্ব নেবেন। এদিকে ছেলে জসমিত ডেরার দায়িত্ব নিতে চলেছেন বলে ঘোষণা করেন রাম রহিমের স্ত্রী। যদিও এই সমস্ত খবরকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন ডেরা চেয়ারপার্সন বিপাশনা।
অর্থাৎ তাঁর কথায় স্পষ্ট রাম রহিমই জেল থেকে ডেরা চালাবেন। এই অবস্থায় আদালত কীভাবে গোটা ঘটনায় হস্তক্ষেপ করে এখন সেটাই দেখার। জেল থেকে কোনও সংগঠন চালানো যায় কিনা, তার আইনি সংস্থান রয়েছে কিনা তা বিবেচ্য বিষয়।












Click it and Unblock the Notifications