শ্রীঘরে থাকা রাম রহিমের আশ্রমে চুরি, খোয়া গেল এই সমস্ত জিনিস

মেহেন্দিপুরের বাহারদুগড়ের আশ্রমের নামচর্চা ঘর থেকে চুরি হয়ে গিয়েছে রাম রহিমের জামা কাপড়।

ধর্ষণের অপরাধে আপাতত শ্রীঘরে ধর্মগুরু রামরহিম। কিন্তু ডেরার সিরসার মূল আশ্রম সহ বিভিন্ন জায়গার আশ্রমে পড়ে রয়েছে রাম রহিমের ব্য়বহার্য নানা জিনিস। এরকমই এক আশ্রম হরিয়ানার মেহেন্দিপুরের বাহারদুগড়ের আশ্রম। খবর, সেখানের নামচর্চা ঘর থেকে চুরি হয়ে গিয়েছে রাম রহিমের জামা কাপড়।

শ্রীঘরে থাকা রাম রহিমের আশ্রমে চুরি, খোয়া গেল এই সমস্ত জিনিস

ডেরার জনৈক ভক্ত এই চুরির ঘটনার অভিযোগ দায়ের করেছেন বাহাদুরগড় পুলিশ থানাতে। অভিযোগ পাওয়ার পরই পুলিশের তরফে শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভোরররাত নাগাদল এই চুরির ঘটনা ঘটে যায়।

আশ্রমের দায়িত্বে থাকা ব্যাক্তি জয়পাল ঘরে তালা খুলে ঢুকতে গেলে এই দেখেন , তালা ভাঙা। ঘরের মধ্যে নেই ধর্মগুরুর জামা কাপড়। এদিকে, পুলিশে খবর দেওয়ার পর সিসিটিভি ক্যামেরায় বিষয়টির খতিয়ে দেখতে গেলে, লক্ষ্য করা হয় চোর সিসিটিভি ক্যামেরা নিয়েও চম্পট দিয়েছে। শুধু তাই নয়, হার্ড ডিস্ক, ডিভিআর সিস্টেম, কম্পিউটার ইত্যাদি নিয়েও পালায় চোর।

ঘটনার আগের দিন রাতে ঘর পরিস্কার করে তালা বন্ধ করেন জয়পাল। তারপর সকালে দরজা খোলার সময়েই এই দৃশ্য। আপাতত গোটা ঘটনায় পুলিশি সন্দেহ কোন দিকে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্তকারীদের একটি বিশে। ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে এই চুরির ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+