এক বছরে তিন বার, হিমাচল ও হরিয়ানার নির্বাচনের আগে প্যারোলে মুক্তি বিতর্কিত রাম রহিমের
ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম , যিনি একটি খুন এবং একটি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন তিনি ফের ছাড়া পেলেন ঠিক ভোটের আগে। এর আগেও তিনি দুবার ছাড়া পেয়েছিলেন। তিনবারই রাম রহিম ছাড়া পেলেন প্যারোলে। আর দেখা যাচ্ছে আগের দু'বারের মত এবারেও তিনি ছাড়া পেলেন ঠিক ভোটের আগে। এবারের ভোটেও তাঁর প্রভাব খাটবেই বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয়
বিতর্কিত এই ধর্মগুরু পাঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি শুধু এখানে নয় হিমাচলেও তাঁর প্রচুর ভক্ত রয়েছে। তাঁর এইসব ন্যক্কারজনক কাণ্ডের পরেও সেই সব অন্ধ ভক্তদের তাঁর উপর প্রবল ভক্তি রয়েছে। তাঁরা মনে করেন তাঁদের বাবাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছেে। এই রাম রহিম তিনটি আলদা অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন। প্রথম কাণ্ডটি ২০০২ সালের।। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রঞ্জিত সিং বলে এক ব্যক্তিকে খুন করেছেন। এরপরের ঘটনা এক সাংবাদিক খুনের। তাঁর নাম ছিল রাম চন্দ্র ছত্রপতি। এরপরে রয়েছে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ। সবগুলি ঘটনা ঘটে ওই ২০০২ সালেই।

রাম রহিমের কাণ্ড
২০০৭ সালে স্পেস্যাল সিবিআই কোর্ট তাঁকে এই সমস্ত ঘটনায় দোষী সাব্যস্ত করে এবং ২০ বছর কারাদণ্ডের সাজা দেয়। এর জেরে হরিয়ানাতে ভয়ংকর সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনার জেরে মারা যান ৪১ জন। তাঁরা কারাদণ্ডের পর থেকে আজ পর্যন্ত তিনি প্যারোলে মোট ছ'বার ছাড়া পেয়েছেন।
তবে গত এক বছরে তিনি এই প্যারোলে ছাড়া পেয়েছেন তিনবার। তিনি জেলের বাইরে থাকার অনুমতি পেয়েছিলেন সাত থেকে ২৭ ফেব্রুয়ারি। সেই সময়ে পাঞ্জাবের ভোট ছিল। সেই ভোট হয় ২০ ফেব্রুয়ারি। সেই সময়ে তিনি ছাড়া পান।

নির্বাচনের আগে মুক্তি
এরপরে রাম রহিম ছাড়া পেয়েছিলেন ১৭ জুন। এবারে প্যারোলে তিনি টানা এক মাস জেলের বাইরে ছিলেন। আর সেটা ঠিক কখন? ঠিক যখন হরিয়ানায় ভোট ছিল তাঁর ঠিক ২ দিন আগে। কারণ হরিয়ানায় ভোট ছিল ১৯ জুন। তিনি ছাড়া পয়ান ১৭ জুন।
১৪ অক্টোবর রাম রহিম আবার ছাড়া পেয়েছেন ৪০ দিনের জন্য। মানে ক্রমে বাড়ছে প্যারোলে থাকার সময়। আর এর মধ্যে ৩ নভেম্বর হরিয়ানার আদমপুরে রয়েছে একটি উপ নির্বাচন আর তাঁর প্যারোলে থাকার মধ্যে থাকছে হিমাচলের নির্বাচনও যা হবে ১২ নভেম্বর।

সমর্থন
ডেরা সচ্চা সৌদা প্রধান ২০০৭ সালে খুল্লাম খুল্লা কংগ্রেসকে সমর্থন করেছিলেন। সেই বছর ছিল পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। এরপর ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তিনি পক্ষ বদলে তিনি বিজেপির হয়ে কথা বলেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও তিনি বিজেপির পক্ষ নেন।
তবে হরিয়ানার কারা মন্ত্রী চৌধুরী রঞ্জিত সিং অবশ্য এই কথা মানতে নারাজ। তিনি বলেছেন এখানে কোনও রাজনৈতিক ব্যপার নেই। জেলের যা নিয়ম আছে সেই অনুযায়ী রাম রহিমকে প্যারোল দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications