বাবা রহিমের মতোই গোপন গুহা রয়েছে রাধে মা-র! চাঞ্চল্যকর স্বীকারোক্তি
গুরমিত রাম রহিমের মতো গুফা আছে তারও। সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানালেন বিতর্কিত ধর্ম গুরু মা রাধে মা।
গুরমিত রাম রহিমের মতো গুফা আছে তারও। সেখানেই তিনি শিষ্য-শিষ্যাদের সঙ্গে মিলিত হন। সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানালেন বিতর্কিত ধর্ম গুরু মা রাধে মা।

তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে একাধিকবার। কখনও পুলিশকর্মীর চেয়ারে বসেছেন কিংবা কখনও ভক্তর কোলে উঠে নাচ। বিতর্ক পিছু ছাড়েনি। অখিল ভারতীয় আখড়া পরিষদ তাঁকে নকল গুরুর তকমাও দিয়েছে। কিন্তু দমে যাননি রাধে মা। যার আসল নাম সুখবিন্দর কাউর।
যৌতুক নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দিয়েছেন রাধে মা। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাধে মা।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে রাধে মা দাবি করেছেন, তার শিষ্য কিংবা শিষ্যাদের যদি সামনে আনা হয় সবাই তার সমর্থনেই কথা বলবেন। কেউই বিরোধিতা করবেন না। শুধুমাত্র তার একটি লাল রঙের আসন রয়েছে। একমাত্র একটি গুফাতেই তিনি ভক্তদের সঙ্গে মিলিত হন। রাধে মা-র জন্য আলাদা কোনও গুফা নেই। অথবা ঘুমনোর অর্থাৎ শোয়ার জন্য আলাদা কোনও গুহা নেই। তিনি ভক্তদের সঙ্গে আলাদা করে ঘরে কাটান না বলেই জানিয়েছেন রাধে মা। জীবন খোলা বইয়ের মতো বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন রাধে মা।
যদিও জেলবন্দি গুরমিত রাম রহিম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোনও উত্তর দেননি রাধে মা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications