'ক্ষমতা থাকলে ধরে দেখা', ফেসবুকে বন্দুক হাতে ছবি দিয়ে পুলিশকে চ্যালেঞ্জ খুনে অভিযুক্তর

নিজের প্রেমিকার প্রাক্তন প্রেমিককে খুন করেছে দীপক কুমার মালিক। সে এখন বন্দুক হাতে ফেসবুকে ছবি পোস্ট করে রাজস্থানের গঙ্গানগর এলাকার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

নিজের প্রেমিকার প্রাক্তন প্রেমিককে সে খুন করেছে। প্রেমিকা সেই দেহের উপর দিয়ে একাধিকবার গাড়ি চালিয়ে ঘটনাটিকে দুর্ঘটনা বলে প্রমাণের চেষ্টা করে। তদন্তে নেমে পুলিশ সাত দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করে। মেয়েটিকে গ্রেফতার করা হলেও যুবকটি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে।

'ক্ষমতা থাকলে ধরা দেখা', ফেসবুকে পুলিশকে চ্যালেঞ্জ

অভিযুক্তের নাম দীপক কুমার মালিক। সে এখন বন্দুক হাতে ফেসবুকে ছবি পোস্ট করে রাজস্থানের গঙ্গানগর এলাকার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জানিয়েছে, ক্ষমতা থাকলে তাকে ধরে দেখাক পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দীপক কুমার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাশ করেছে। তার প্রেমিকা মেয়েটিকে গ্রেফতার করার ফল ভোগ করতে হবে বলে ফেসবুকে সে তিনজন কনস্টেবলকেও হুমকি দিয়েছে।

শুধু তাই নয়, ফেসবুকে সে নিজের অপরাধ স্বীকার করেছে। শেষবার ৯ অগাস্ট ফেসবুক আপডেট করেছে খুনে অভিযুক্ত দীপক। তারপরই পুলিশ চারজনের দল গঠন করে দীপকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, দীপকের প্রেমিকা, খুনের অভিযুক্ত ইন্দুবালাকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন প্রেমিক বিনোদ বেনিওয়ালকে দুজনে মিলে ৩১ জুলাই খুন করে। কয়েকদিন আগে শ্রীগঙ্গানগর এলাকায় হরিয়ানার বাসিন্দা বিনোদের দেহ উদ্ধার হয়েছে। তারপরই পুলিশ তদন্তে নেমে মামলার নিষ্পত্তি করেছে। এবার দীপককে ধরতে পারলেই ষোলোকলা পূর্ণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+